ভিডিও রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ২৬ জুলাই, ২০২৬ ১০:১৫ পিএম

বগুড়ার দুপচাঁচিয়ায় চোরাই তারসহ ক্রেতা-বিক্রেতা আটক

বগুড়ার দুপচাঁচিয়ায় চোরাই তারসহ ক্রেতা-বিক্রেতা আটক

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : দুপচাঁচিয়া থানা পুলিশ আজ রোববার (২৬ জুলাই) বেলা ১১টায় চোরাই তামার তারসহ ক্রেতা দেলোয়ার হোসেন দিলু (৪৭) ও বিক্রেতা ফুয়াদ হোসেন শেখ (২৫) কে আটক করেছে। জানা গেছে, উপজেলা গোবিন্দপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের আফসার আলী শেখের ছেলে দেলোয়ার হোসেন দিলু (৪৭) সাহারপুকুর বাজারে হার্ডওয়ার ব্যবসা করে আসছে।

ঘটনার দিন একই গ্রামরে ইসাহাক আলী শেখের ছেলে ফুয়াদ হোসেন শেখ (২৫) চোরাই তামার তার দেলোয়ার হোসেন দিলুর (৪৭) কাছে তার সাহারপুকুর বাজারের দোকানে বিক্রি করতে আসে। স্থানীয় জনগণ তা দেখে ফেলে।

আরও পড়ুন

এক পর্যায়ে স্থানীয় লোকজন ঐ দোকানে গিয়ে চোরাই তামার তারসহ ক্রেতা ও বিক্রেতা উভয়কে হাতেনাতে আটক করে। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তারেদকে আটক করে থানায় নিয়ে আসে। স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যান সাখাওয়াত হোসেন মল্লিক বিষয়টি নিশ্চিত করে জানান দেলোয়ার হোসেন দিলু (৪৭) দীর্ঘ্যদিন যাবৎ বিভিন্ন চোরাই মালামাল ক্রয় বিক্রয় এর সাথে জরিত।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার দুপচাঁচিয়ায় চোরাই তারসহ ক্রেতা-বিক্রেতা আটক

পে-স্কেল অনিশ্চিত রেখে প্রাথমিকের নতুন নীতিমালার ঘোষণা

বগুড়া সিটি কর্পোরেশনের ১ হাজার ৪শ’ কোটি টাকার বাজেট পেশ

রাজশাহীর গোদাগাড়ীতে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার

বাংলাদেশের ব্লু ইকোনমিতে বিনিয়োগে আগ্রহী ইউরোপ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বগুড়া সিটির কর্পোরেশনের ১৪১৭ কোটি টাকার বাজট পেশ, উন্নয়নের জন্য মুখিয়ে নগরবাসী