ভিডিও রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ২৬ জুলাই, ২০২৬ ০৯:২২ পিএম

বগুড়ার আদমদীঘিতে ৫৮ পিস নেশার ট্যাবলেটসহ একজন গ্রেফতার

বগুড়ার আদমদীঘিতে ৫৮ পিস নেশার ট্যাবলেটসহ একজন গ্রেফতার

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : আদমদীঘিতে ৫৮ পিস নেশা জাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আব্দুর রহিম (৫২) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শনিবার সন্ধ্যায় নিজ বাড়িতে বিক্রি করার সময় উল্লেখিত পরিমাণ ট্যাপেন্টটাডল ট্যাবলেটসহ তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আব্দুর রহিম আদমদীঘি উপজেলার কুন্দগ্রাম ইউনিয়নের তিলোচ জয়দেবপুর পাড়া গ্রামের হসমত আলী মন্ডলের ছেলে।

আদমদীঘি থানা পুলিশ জানান, গতকাল শনিবার বিকেলে আদমদীঘির কুন্দগ্রাম ইউনিয়নের তিলোচ জয়দেবপুর পাড়া গ্রামে নিজ বাড়ীতে মাদক রেখে বিক্রি করা হচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যায় আদমদীঘি থানা পুলিশ ওই বাড়ীতে অভিযান চালান।

মাদক বিক্রির সময় মাদক কারবারি আব্দুর রহিমকে আটক করার পর তার শয়ন ঘরের খাটের নিচ থেকে ৫৮পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

আরও পড়ুন

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া জানান, ওই দিন সন্ধ্যায় আদমদীঘি থানায় আব্দুর রহিমের বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা করে পরদিন রোববার তাকে আদালতে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার আদমদীঘিতে ৫৮ পিস নেশার ট্যাবলেটসহ একজন গ্রেফতার

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে নিয়ে আলাদা কোনো অনুসন্ধান নয়: বাংলাদেশ ব্যাংক

ঠাকুরগাঁওয়ের হরিপুরে চায়না দুয়ারি কারেন্ট জাল বিনষ্ট

লালমনিরহাটে মাদক কারবারিকে ছেড়ে দেওয়ার অভিযোগে গ্রেফতার ৪

সিরাজগঞ্জে ছয় মাসে ১২০ জনের আত্মহনন, অধিকাংশ তরুণ-তরুণী

২৫ মে পর্যন্ত সব দাপ্তরিক পত্রে ‘নজরুল বর্ষ’ লোগো ব্যবহারের নির্দেশ