ভিডিও রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ২৬ জুলাই, ২০২৬ ০৯:৪৪ পিএম

রাজশাহীর গোদাগাড়ীতে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার

রাজশাহীর গোদাগাড়ীতে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার

গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় নিখোঁজের দুইদিন পর পুকুর থেকে সামিদুল ইসলাম(৪০) নামে এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার (২৬ জুলাই) সকাল ৬টার দিকে রাজাবাড়ী চেকপোস্টের সামনে, রাজাবাড়ী হাট উচ্চ বিদ্যালয়ের পাশের একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। সামিদুল উপজেলার বিজয়নগর কলোনির কামাল হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, মৃত সামিদুল গত ২৪ জুলাই দুপুরে বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি। পরিবার বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি। পরে আজ রোববার (২৬ জুলাই) সকালে রাজাবাড়ী হাট উচ্চ বিদ্যালয়ের পাশের পুকুরে একটি লাশ ভেসে থাকতে দেখে পুলিশে খবর দেয়া হয়। প্রাথমিকভাবে লাশটি সামিদুলের বলে শনাক্ত করা হয়।

গোদাগাড়ী থানার প্রেমতলী তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মাকছেদুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পুকুর থেকে লাশটি উদ্ধার করে। প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, মৃত সামিদুল ইসলাম মাদকাসক্ত এবং মানসিকভাবে কিছুটা ভারসাম্যহীন ছিলেন।

আরও পড়ুন

গত ২৪ জুলাই দুপুর থেকে তিনি নিখোঁজ ছিলেন। এদিকে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীর গোদাগাড়ীতে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার

বাংলাদেশের ব্লু ইকোনমিতে বিনিয়োগে আগ্রহী ইউরোপ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বগুড়া সিটির কর্পোরেশনের ১৪১৭ কোটি টাকার বাজট পেশ, উন্নয়নের জন্য মুখিয়ে নগরবাসী

বগুড়ার শিবগঞ্জের মহাস্থানে গলি থেকে মুদি দোকানীর লাশ উদ্ধার

কৃষক সেজে পলাতক আসামিকে গ্রেফতার করলো পুলিশ

বগুড়ার আদমদীঘিতে ৫৮ পিস নেশার ট্যাবলেটসহ একজন গ্রেফতার