ভিডিও বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ২৩ জুলাই, ২০২৬ ০৪:৫৯ পিএম

খুলনা পাবলিক কলেজের ছাত্রের পুকুরে ডুবে মৃত্যু

খুলনা পাবলিক কলেজের ছাত্রের পুকুরে ডুবে মৃত্যু

খুলনা পাবলিক কলেজের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী শাহেদ মাহমুদের পুকুরে ডুবে মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুর পৌনে ১২টার দিকে মহানগরীর সিএন্ডবি কলোনি এলাকায় দারুস সালাম জামে মসজিদের পাশের পুকুরে ডুবে তার মৃত্যু হয়।

তার বাবা আব্দুর রহমান একজন ব্যবসায়ী এবং মা লাবণি ইউসিবিএল ব্যাংকে কর্মরত।

ঘটনার সময় তার বাবা ও বড় ভাই শাকের মাহমুদ (খুলনা পাবলিক কলেজের দশম শ্রেণির ছাত্র) বাসায় ছিলেন।

শাহেদের বাবা আব্দুর রহমান বলেন, শাহেদ সাঁতার জানত। গোসল করবে জানিয়ে শাহেদ বাসা থেকে বের হয়।

আরও পড়ুন

একটু পরে পুকুরে তার লাশ ভেসে ওঠে। বৃহস্পতিবার বাদ আসর দারুস সালাম জামে মসজিদ প্রাঙ্গণে নামাজে জানাজা শেষে শাহেদকে নগরীর গোয়ালখালী কবরস্থানে দাফন করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনা পাবলিক কলেজের ছাত্রের পুকুরে ডুবে মৃত্যু

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট-পেজ, সতর্ক করলো মন্ত্রণালয়

কে সাংবাদিক তা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী

বাগেরহাটের শরণখোলায় হাসপাতাল থেকে নার্সের লাশ উদ্ধার

বগুড়া মহানগরের চাঁদনীবাজার ফল ব্যবসায়ীদের অবস্থান

মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান জুবাইদা রহমানের