ভিডিও বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ২৩ জুলাই, ২০২৬ ০৩:৫৯ পিএম

খুলনায় বিদেশি পিস্তল ও গুলিসহ আটক ১

খুলনায় বিদেশি পিস্তল ও গুলিসহ আটক ১

খুলনায় বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ মোস্তফা কামাল (৪৮) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আটককৃত মোস্তফা কামাল আব্দুল খালেক মৃধার ছেলে।

তিনি খুলনা মহানগরের খালিশপুরের বৈকালি বাজারের পেছনের এবি সিদ্দিক লেন এলাকার বাসিন্দা।

আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে খালিশপুর থানা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা করে তাকে আটক করেন খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) একটি চৌকস দল।

পুলিশ জানায়, অভিযানের সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

কেএমপির ডেপুটি পুলিশ কমিশনার (ডিবি) মোহাম্মদ আহাদুজ্জামান মিয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি টিম অভিযান পরিচালনা করে মোস্তফা কামালকে আটক করে।

পরে তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

আরও পড়ুন

তিনি আরও জানান, এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

উদ্ধার হওয়া অস্ত্রের উৎস এবং এর সঙ্গে অন্য কোনো অপরাধী চক্রের সম্পৃক্ততা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনায় বিদেশি পিস্তল ও গুলিসহ আটক ১

নিষেধাজ্ঞা অমান্য করে আল-আকসা মসজিদ প্রকাশ্যে প্রার্থনা শত শত ইহুদির

জুয়ার আসরে হাস্যোজ্জ্বল নেইমার

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যুকে গুঞ্জন বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্র-সৌদি পারমাণবিক চুক্তি সই

২৭ জুলাই শুরু চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা