চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, দুর্ঘটনার পর বাসটি উদ্ধার করা হয়েছে।
চুয়াডাঙ্গায় যাত্রীবাহী বাস উল্টে আহত ১৫, তিনজনের অবস্থা গুরুতর
চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কের সরোজগঞ্জ বাজার এলাকায় যাত্রীবাহী একটি বাস উল্টে অন্তত ১৫ জন আহত হয়েছেন। তাদের চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর।
আজ বৃহস্পতিবার(২৩ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগ সূত্রে জানা যায়, রয়েল পরিবহনের একটি বাস চুয়াডাঙ্গা থেকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হয়েছিল। বাসটি সদর উপজেলার সরোজগঞ্জ বাজার এলাকায় পৌঁছালে একটি ভ্যানকে পাশ দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়। এতে বাসের প্রায় সব যাত্রী কমবেশি আহত হন।
আহতদের মধ্যে ১৫ জনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হয়।
তাদের মধ্যে গুরুতর আহত তিনজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আরও পড়ুনচুয়াডাঙ্গা সদর হাসপাতালের সার্জারি বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক ডা. এহসানুল হক তন্ময় বলেন, হাসপাতালে আনা আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। গুরুতর আহত তিনজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় ও রাজশাহীতে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক








