খুলনা পাবলিক কলেজের ছাত্রের পুকুরে ডুবে মৃত্যু
খুলনা পাবলিক কলেজের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী শাহেদ মাহমুদের পুকুরে ডুবে মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুর পৌনে ১২টার দিকে মহানগরীর সিএন্ডবি কলোনি এলাকায় দারুস সালাম জামে মসজিদের পাশের পুকুরে ডুবে তার মৃত্যু হয়।
ঘটনার সময় তার বাবা ও বড় ভাই শাকের মাহমুদ (খুলনা পাবলিক কলেজের দশম শ্রেণির ছাত্র) বাসায় ছিলেন।
শাহেদের বাবা আব্দুর রহমান বলেন, শাহেদ সাঁতার জানত। গোসল করবে জানিয়ে শাহেদ বাসা থেকে বের হয়।
একটু পরে পুকুরে তার লাশ ভেসে ওঠে। বৃহস্পতিবার বাদ আসর দারুস সালাম জামে মসজিদ প্রাঙ্গণে নামাজে জানাজা শেষে শাহেদকে নগরীর গোয়ালখালী কবরস্থানে দাফন করা হবে।