ভিডিও বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ২২ জুলাই, ২০২৬ ০৭:২২ পিএম

সাফার এই সময়

অভিনেত্রী সাফা কবির।

 অভি মঈণুদ্দীন ঃ ক্যারিয়ারের সুন্দরতম সময়ে অবস্থান করছেন বাংলাদেশের অভিনয় অঙ্গনের এই প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী সাফা কবির। এই সময়ে তার অভিনীত প্রায় প্রতিটি নাটকেই তার অভিনয় দর্শককে মুগ্ধ করছে।

সাম্প্রতিক সময়ে তার অভিনীত সংসার, ওয়ারিশ, কমেন্ট সেন্স, আমাদের পরিবার, ফিরে আসার গল্প, অবাক ভালোবাসা, ডার্লিং হারবার, চেক মেট আর কিছুক্ষণ, পথে পথে ভালোবাসা. মনেরেখো নূরী, জ্যোতিষীর বিয়ে’ নাটকগুলোতে তার অনবদ্য অভিনয় দর্শককে মুগ্ধ করেছে। অভিনয় দুনিয়ায় সাফার পথচলা এক যুগেরও বেশি সময়। এই এক যুগেরও বেশি সময়ে তিনি বহু মনে রাখার মতো নাটকে অভিনয় করেছেন।

তবে ক্যারিয়ারের এই সময়টাতে তিনি যেন অভিনয় আরো বেশি উপভোগ করছেন। গল্পগুলোর প্রতি যেমন তিনি মনোযোগী হয়ে উঠছেন, নিজের চরিত্রটার প্রতি ভীষণ গুরুত্ব দিচ্ছেন। যে কারণে সাফা কবির অভিনীত প্রতিটি কাজই এখন আলোচনায় আসছে। উল্লেখিত প্রতিটি নাটকেই তার দুর্দান্ত অভিনয় দর্শকের মন কেড়েছে। এই সময়ে এসে তিনি তার প্রজন্মের শিল্পীদের মধ্যে রয়েছেন বেশ আলোচনায়। অনেকেই বলছেন এই সময়টা সাফা কবিরের ক্যারিয়ারের ইউটার্ন। সাফাও তার নিজেকে নিয়ে আরো ভাবছেন, অভিনয়ে আর কতোটা নিজেকে পারফেক্টলি উপস্থাপন করা যায় কা নিয়েও প্রতিনিয়ত ভাবছেন তিনি।

আরও পড়ুন

সাফা কবির বলেন,‘ আমার সকল ভাবনা আসলে দর্শককে ঘিরে। কারণ দর্শকের কথা মাথায় রেখেই আমি প্রতিটি নাটকে কাজ করি। এখনো একটি স্ক্রিপ্ট যখন আসে, চেষ্টা করি তা ভালোভাবে পড়ে তারপর সিদ্ধান্ত জানাতে। এখন আগের চেয়ে গল্প নির্বাচনে চরিত্র নির্বাচনে আমি আরো বেশি সিরিয়াস। যে কারণে এরইমধ্যে যতোগুলো নাটক প্রচারে এসে প্রতিটি নাটকের জন্যই আমি অভূতপূর্ব সাড়া পাচ্ছি। সত্যি বলতে কী নাটকতো আমাদের জীবনেরই দর্পণ। দর্শক নাটকে তাদের নিজেদের জীবনের গল্প খুঁজে পায়। যে কারণে প্রতিটি নাটকেই অভিনয়ের জন্য সাড়া পাচ্ছি। সামনে আরো ভালোকিছু কাজ আসবে, সে নাটকগুলো নিয়েও প্রত্যাশা ভীষণ।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাফার এই সময়

বগুড়ার সোনাতলায় একই রাতে একই ব্যক্তির ৩টি ট্রান্সফরমার চুরি

নিজেকে প্রস্তুত করছেন শবনম

দল থেকে বহিষ্কার হওয়া এমপি নজরুলের আসন শূন্য হওয়া নিয়ে যা জানালো ইসি

গ্রাহকদের পিঁপড়া খাইয়ে শাস্তির মুখে রেস্তোরাঁ মালিক

চার্জিং অ্যাংজাইটি দূর করছে ভিভো ওয়াই৫০০