ভিডিও মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ২১ জুলাই, ২০২৬ ০১:৪০ পিএম

ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় ধ্বংস বাহরাইনে অ্যামাজনের ডেটা সেন্টার

ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় ধ্বংস বাহরাইনে অ্যামাজনের ডেটা সেন্টার, , ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : বাহরাইনে অবস্থিত মার্কিন বাণিজ্যিক প্রতিষ্ঠান অ্যামাজনের কেন্দ্রীয় ডেটা অবকাঠামো ধ্বংস করার দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি)। ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিমের বরাতে প্রকাশিত আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আইআরজিসির এক বিবৃতিতে বলা হয়, তাদের মহাকাশ বাহিনী একাধিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে অ্যামাজনের কেন্দ্রীয় ডেটা অবকাঠামো ধ্বংস করে দিয়েছে। বিবৃতিতে আরো জানানো হয়, সম্প্রতি ইরানের দারখোভিন এলাকার বেসামরিক অবকাঠামোতে যুক্তরাষ্ট্রের চালানো হামলার জবাবেই এই হামলা চালানো হয়েছে।

আরও পড়ুন

তবে এই হামলার দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। এ ছাড়া ঘটনার বিষয়ে অ্যামাজন বা বাহরাইন কর্তৃপক্ষের তরফ থেকেও তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় ধ্বংস বাহরাইনে অ্যামাজনের ডেটা সেন্টার

মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী

দিল্লিতে ছাত্র আন্দোলনের পর প্রথমবার মুখ খুললেন মোদী

ইউক্রেনে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ৪ ভারতীয়সহ নিহত ১০

আগামী পাঁচদিন সারাদেশেই ভারি বৃষ্টির আভাস

চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের তিনজনের মৃত্যু