কুয়েত-বাহরাইনে ইরানের হামলা , মার্কিন আকাশ প্রতিরক্ষা ধ্বংসের দাবি
আন্তর্জাতিক ডেস্ক : বাহরাইন ও কুয়েতে অবস্থিত একাধিক মার্কিন সামরিক ঘাঁটি ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় সমন্বিত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)।
ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবির প্রতিবেদনে বলা হয়, বাহরাইনের মহরক এলাকায় একটি মার্কিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও রাডার লক্ষ্য করে হামলা চালানো হয়। এছাড়া রিফায় মার্কিন প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থার ওপরও সমন্বিত হামলা চালিয়েছে আইআরজিসি।
অপরদিকে, আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, কুয়েতেও দূরপাল্লার রাডার, সামরিক যোগাযোগ কেন্দ্র, স্যাটেলাইট রিসিভার ও আল-সালেম ঘাঁটির একটি এমকিউ-৯ ড্রোনের হ্যাঙ্গার ধ্বংস করা হয়েছে।
আরও পড়ুনআইআরজিসির প্রকাশিত বিবৃতিতে আরও দাবি করা হয়, কুয়েতের আহমেদ আল-জাবের ঘাঁটিতে এফপিএস-১১৭ রাডার, প্যাট্রিয়ট ব্যবস্থা ও একটি বিমান প্রতিরক্ষা স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্র ধ্বংস করা হয়েছে। আইআরজিসির মতে, এই অঞ্চলের মার্কিন রাডার কভারেজ অকার্যকর করতেই এসব স্থানে লক্ষ্যবস্তু করা হয়েছে।
মন্তব্য করুন

আন্তর্জাতিক ডেস্ক







