ভিডিও মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ২১ জুলাই, ২০২৬ ০১:০৮ পিএম

চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের তিনজনের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের তিনজনের মৃত্যু, ছবি: প্রতিকী ।

মফস্বল ডেস্ক : চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুসহ একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-বাদুরতলা এলাকার মোহাম্মদ ভিখুর স্ত্রী হাসিনা বেগম, তার ভাতিজি আশা খাতুন এবং আশার মেয়ে মিম।

বারঘোরিয়া ইউপি চেয়ারম্যান হারুনুর রশীদ জানান, সকালে বাড়ির একটি লোহার মই বৃষ্টির কারণে বিদ্যুতায়িত হয়ে যায়। সেই মই দিয়ে ওঠার সময় আশা খাতুন ও তার মেয়ে মিম বিদ্যুৎস্পৃষ্ট হন। তাদের উদ্ধার করতে গিয়ে হাসিনা বেগমও বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

আরও পড়ুন

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগামী পাঁচদিন সারাদেশেই ভারি বৃষ্টির আভাস

চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের তিনজনের মৃত্যু

রাজশাহীতে রেলপথ অবরোধে সারাদেশের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ

বাংলাদেশের বিপক্ষে শক্তিশালী দল ঘোষণা অস্ট্রেলিয়ার

নজিরবিহীন ছাত্র বিক্ষোভে উত্তাল দিল্লি, যোগ দিচ্ছেন কৃষকরা

দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণসহ শতাধিক ঘর-বাড়ি