ভিডিও মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ২১ জুলাই, ২০২৬ ০১:১৬ পিএম

ইউক্রেনে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ৪ ভারতীয়সহ নিহত ১০

ইউক্রেনে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ৪ ভারতীয়সহ নিহত ১০, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ওডেসা বন্দর ছেড়ে যাওয়ার সময় একটি বাণিজ্যিক জাহাজে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায় চার ভারতীয় নাগরিক নিহত হয়েছেন। এই হামলায় আরেক ভারতীয় ক্রু সদস্য মারাত্মক আহত হয়ে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

রোববার (১৯ জুলাই) সন্ধ্যায় ঘটে যাওয়া এই ঘটনার বিষয়টি নিশ্চিত করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। আক্রান্ত জাহাজটির নাম ‘এমভি গোল্ডেন লিও’। হামলার সময় জাহাজটিতে মোট ১৭ জন ক্রু সদস্য অবস্থান করছিলেন, যার মধ্যে ৫ জন ছিলেন ভারতীয় নাগরিক।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক শোক বার্তায় জানানো হয়েছে, ইউক্রেনে অবস্থিত আমাদের দূতাবাস পরিস্থিতি সার্বক্ষণিকভাবে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। ক্ষতিগ্রস্ত ও ভুক্তভোগীদের সম্ভাব্য সব ধরনের সহায়তা প্রদানের জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালানো হচ্ছে। মন্ত্রণালয় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে ও চিকিৎসাধীন আহত ক্রুর দ্রুত ও পূর্ণাঙ্গ আরোগ্য কামনা করেছে।

ইউক্রেনীয় নৌবাহিনীর বরাত দিয়ে জানায়, গিনি-বিসাউয়ের পতাকা পরিবাহী ও ভুট্টা বোঝাই ‘গোল্ডেন লিও’ জাহাজটিকে লক্ষ্য করে রাশিয়া পরপর তিনটি ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। ক্ষেপণাস্ত্রের আঘাতে জাহাজটিতে মুহূর্তের মধ্যেই ভয়াবহ আগুনের সৃষ্টি হয়।

আরও পড়ুন

ইউক্রেনের সমুদ্রবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার পর রাতভর বিশাল উদ্ধার অভিযান চালানো হয়। উদ্ধারকারী দল জাহাজটি থেকে ৮ জন ক্রুকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়। তবে এই হামলায় ৪ জন ভারতীয়সহ জাহাজের ৯ জন ক্রু ও ১ জন ইউক্রেনীয় মেরিন পাইলট, অর্থাৎ সর্বমোট ১০ জন নিহত হয়েছেন।

লন্ডন স্টক এক্সচেঞ্জ গ্রুপের তথ্য অনুযায়ী, আক্রান্ত ‘এমভি গোল্ডেন লিও’ জাহাজটির স্বত্বাধিকারী ভারতের মুম্বাইভিত্তিক শিপিং প্রতিষ্ঠান ‘ওশান গ্রেস শিপিং লিমিটেড’। ভারত ও সিরিয়ার নাগরিকরা যৌথভাবে জাহাজটির নাবিক ও ক্রু হিসেবে নিয়োজিত ছিলেন। সূত্র : এনডিটিভি

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিল্লিতে ছাত্র আন্দোলনের পর প্রথমবার মুখ খুললেন মোদী

ইউক্রেনে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ৪ ভারতীয়সহ নিহত ১০

আগামী পাঁচদিন সারাদেশেই ভারি বৃষ্টির আভাস

চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের তিনজনের মৃত্যু

রাজশাহীতে রেলপথ অবরোধে সারাদেশের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ

বাংলাদেশের বিপক্ষে শক্তিশালী দল ঘোষণা অস্ট্রেলিয়ার