ভিডিও সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ২০ জুলাই, ২০২৬ ১১:১৫ পিএম

দিনাজপুরের কাহারোলে খালের ওপর ব্রিজ নির্মাণ পানি প্রবাহে বাধা, ফসলের ক্ষতির শঙ্কা

দিনাজপুরের কাহারোলে খালের ওপর ব্রিজ নির্মাণ পানি প্রবাহে বাধা, ফসলের ক্ষতির শঙ্কা

কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের কাহারোল উপজেলা সদরের প্রাণকেন্দ্র দিয়ে বয়ে যাওয়া খালের উপর অবৈধভাবে নির্মাণ করা হয় একটি ব্রিজ। ফলে বর্ষা মৌসুমে উচিৎপুর, নিজিয়া, হাতিশা, খরচন্ডা, পাইকপাড়া গ্রামসহ অন্যান্য গ্রামের জলাবদ্ধতা হয়ে কৃষককের ফসল নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

স্থানীয়রা জানান, এই খালের উপর ব্রিজ নির্মাণের কারণে বর্ষাকালে খাল ভরাট হয়ে বড় ধরণের ক্ষয়-ক্ষতি হওয়ার আশঙ্কা করা হচ্ছে। এই খাল দিয়ে প্রতিনিয়ত বিভিন্ন স্থানের পানি প্রবাহিত হতে দেখা যাচ্ছে। এক শ্রেণির অসাধু ব্যক্তি নিজ স্বার্থ আদায়ে গায়ের জোরে এই ব্রিজ নির্মাণ করেছেন বলেও অভিযোগ উঠেছে।

আরও পড়ুন

জানা যায়, পানি নিষ্কাশনের খালটি বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের এবং পাকা সড়কটি সড়ক ও জনপদের (সওজ) আওতাধীন। এদিকে, সরকারি খালের উপরে ব্রিজ নির্মাণ প্রসঙ্গে ইউএনও মোকলেদা খাতুন মীম জানান, ইতোমধ্যে ব্রিজটির বিষয়ে দিনাজপুর সড়ক ও জনপদ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলীকে চিঠির মাধ্যমে অবগত  করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরের কাহারোলে খালের ওপর ব্রিজ নির্মাণ পানি প্রবাহে বাধা, ফসলের ক্ষতির শঙ্কা

শরিকদের মধ্যে মতভিন্নতা থাকতে পারে, তবে বিভেদ নেই: প্রধানমন্ত্রী

রংপুরের গঙ্গাচড়ায় অতিবৃষ্টিতে খাটো পাটগাছ ফলন কমে দুশ্চিন্তায় কৃষক

ভারি বর্ষণে সিরাজগঞ্জ শহরে হাঁটুপানি

দিনাজপুরের বিরামপুরে বীর মুক্তিযোদ্ধা আয়েশ আলীকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

বগুড়ার কাহালুতে ক্রীড়া সামগ্রী ও রিং স্লাব বিতরণ করলেন এমপি মোশারফ