বগুড়ার কাহালুতে ক্রীড়া সামগ্রী ও রিং স্লাব বিতরণ করলেন এমপি মোশারফ
কাহালু (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার কাহালু সদর ইউনিয়ন পরিষদের আওতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য ক্রীড়া সামগ্রী এবং গরীব ও দুঃস্থদের মাঝে রিং স্লাব (স্বাস্থ্য সম্মত ল্যাট্রিন) বিতরণ করা হয়েছে।
আজ সোমবার (২০ জুলাই) দুপুরে বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহি অফিসার মোছা: মলিহা খানম। কাহালু-নন্দীগ্রাম এলাকার এম’পি জেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো: মোশারফ হোসেন প্রধান অতিথি হিসেবে রিং স্লাব ও ক্রীড়া সামগ্রী বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন কাহালু থানা অফিসার ইনচার্জ মো: শফিকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মুক্তার হোসেন খান, উপজেলা রিসোর্স সেন্টারের ইনস্ট্রাক্টর ও কাহালু সদর ইউনিয়ন পরিষদের প্রশাসক ছায়েদুর রহমান, উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি সাবেক মেয়র মো: আব্দুল মান্নান, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক প্রভাষক মো: হাফিজার রহমান বাবু, উপজেলা বিএনপি’র সহ-সভাপতি অধ্যক্ষ রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো: আব্দুল করিম, পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোহাম্মাদ আলী ভুঁইয়া, প্রভাষক শাহাবুদ্দিন,কাহালু সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম প্রমুখ।
আরও পড়ুনএছাড়া এম’পি ইউনিয়ন পরিষদের বাউন্ডারী ওয়াল নির্মাণ কাজের ফলক উন্মোচন করেন।
মন্তব্য করুন







