দিনাজপুরের বিরামপুরে বীর মুক্তিযোদ্ধা আয়েশ আলীকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বিরামপুর উপজেলার দক্ষিণ সাহাবাজপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা আয়েশ আলীকে (৭৮) আজ সোমবার (২০ জুলাই) রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। বার্ধক্যজনিত নানা রোগে তিনি সোমবার ভোরে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ সোমবার (২০ জুলাই) বাদ জোহর প্রশাসনের পক্ষ থেকে বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার মোছা: তানজিনা খাতুন ও থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম সরকার রাষ্ট্রীয় সালাম প্রদান করেন।
আরও পড়ুনএসময় উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমাণ্ডের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দিন মণ্ডল আবুল ও সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মোস্তাক হোসেন মাস্টার, সদস্য শফিকুল ইসলাম, খাঁনপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমাণ্ডের আহবায়ক মুকুল চন্দ্র সরকারসহ অন্যান্য মুক্তিযোদ্ধাবৃন্দ।
মন্তব্য করুন







