ভিডিও সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ২০ জুলাই, ২০২৬ ০৯:০৬ পিএম

বগুড়ার দুপচাঁচিয়ায় ডাক বাংলোর নতুন দ্বিতল ভবনের ভিত্তি প্রস্থর স্থাপন

বগুড়ার দুপচাঁচিয়ায় ডাক বাংলোর নতুন দ্বিতল ভবনের ভিত্তি প্রস্থর স্থাপন

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : বগুড়া দুপচাঁচিয়া উপজেলায় জেলা পরিষদের অর্থায়নে প্রায় ৩ কোটি ১৭ লাখ টাকা ব্যয়ে ডাক বাংলোর নতুন দ্বিতল ভবনের ভিত্তি প্রস্থর স্থাপন করা হয়েছে। আজ সোমবার (২০ জুলাই) বিকেলে এই  নতুন দ্বিতল ভবনের ভিত্তি প্রস্থর স্থাপন করেন বগুড়া জেলা পরিষদের প্রশাসক একেএম আহ্সানুল তৈয়ব জাকির।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী (যুগ্ম সচিব) গোলাম মোহাম্মাদ শাহনেয়াজ, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) তৌহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি মনিরুল ইসলাম খান স্বপন, সাবেক সভাপতি আব্দুল হামিদ, সাবেক পৌর মেয়র জাহাঙ্গীর আলম, থানা অফিসার ইনচার্জ (ওসি) তাজমিলুর রহমান, পৌরসভার নির্বাহী প্রকৌশলী আহমেদ কামরুল হাসান, জেলা পরিষদের সহকারি প্রকৌশলী শাহীন আহম্মেদ, উপজেলা বিএনপি সংগঠনিক সম্পাদক জান্নাতুল ফেরদৌস সাখিদার, বিএনপি নেতা আবু হোসেন সরকার আবুল, গোলাম ফারুক, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি, এড. সাইফুর রহমান, সাধারণ সম্পাদক আখতারুজ্জামান তুহিন, উপজেলা যুবদলের আহ্বায়ক আফছার আলী, যুবদল নেতা আশরাফুল আলমসহ প্রমূখ নেতৃবৃন্দ। পরে প্রশাসক এ.কে.এম. আহ্সানুল তৈয়ব জাকির ডাক বাংলো চত্তরের বৃক্ষ রোপন করেন।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার দুপচাঁচিয়ায় ডাক বাংলোর নতুন দ্বিতল ভবনের ভিত্তি প্রস্থর স্থাপন

রংপুরে বিশ্বকাপ ফাইনাল আর্জেন্টিনার হারে হতাশ সমর্থকরা

এক শসার ওজন ৫ কেজি, আশরাফুলের বাজিমাত

সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়ে আবেগঘন ইয়ামি

নারী ক্রিকেট দলের নির্বাচক হলেন শান্ত

দিল্লির বাংলাদেশ হাইকমিশনে নতুন প্রেস মিনিস্টার সাইদুর রহমান