ভিডিও সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ২০ জুলাই, ২০২৬ ০৮:১১ পিএম

শিক্ষকরা দায়িত্বশীল হলে আদর্শ সমাজ ও মানবিক দেশ গড়ে উঠবে - হুইপ মাওলানা রফিকুল ইসলাম খান

শিক্ষকরা দায়িত্বশীল হলে আদর্শ সমাজ ও মানবিক দেশ গড়ে উঠবে - হুইপ মাওলানা রফিকুল ইসলাম খান

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ মাওলানা রফিকুল ইসলাম খান এমপি বলেছেন, শিক্ষকরা দায়িত্বশীল হলে আদর্শ সমাজ ও মানবিক দেশ গড়ে উঠবে।

শিক্ষকরা শুধু শ্রেণিকক্ষের শিক্ষক নন, তারা সমাজেরও শিক্ষক। সমাজের মানুষ মূলত দুটি শ্রেণির মানুষকে অনুসরণ করে। তারা হলেন-একজন শিক্ষক, অন্যজন আলেম-ওলামা। তাই শিক্ষকদের কাছ থেকে শিক্ষার্থীরা যেমন জ্ঞান অর্জন করে, তেমনি সমাজের  মানুষ নৈতিকতা, সততা ও মানবিক মূল্যবোধও শেখে। নৈতিক মূল্যবোধের অভাবেই সমাজে দুর্নীতি, চাঁদাবাজি, মাদকাসক্তিসহ নানা সামাজিক অবক্ষয় বিস্তার লাভ করছে।

একটি আদর্শ সমাজ ও মানবিক রাষ্ট্র গঠনে শিক্ষকদের আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। আজ সোমবার (২০ জুলাই) সিরাজগঞ্জের উল্লাপাড়া শিল্পকলা একাডেমি মিলনায়তনে প্রাথমিক শিক্ষকদের সাথে মতবিনিময় ও মাসিক সমন্বয় সভা এবং প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ প্রতিযোগিতায় জাতীয়, বিভাগীয় ও জেলা পর্যায়ে কৃতিত্ব অর্জনকারী শিক্ষক-শিক্ষার্থী ও শিক্ষা কর্মকর্তাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

আরও পড়ুন

উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন পৌরসভার সাবেক মেয়র বেলাল হোসেন, বিএনপির সাবেক সদস্য সচিব মোঃ আজাদ হোসেন, উপজেলা জামায়াতের আমির ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক শাহজাহান আলী, উল্লাপাড়া  উপজেলা জামায়াতের অফিস সম্পাদক মোঃ আব্দুল বারী প্রমুখ।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে প্রধান অতিথি প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় জাতীয়, বিভাগীয় ও জেলা পর্যায়ে কৃতিত্ব অর্জনকারী শিক্ষক, শিক্ষার্থী ও শিক্ষা কর্মকর্তাদের  সম্মাননা স্মারক ও পুরস্কার প্রদান করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষকরা দায়িত্বশীল হলে আদর্শ সমাজ ও মানবিক দেশ গড়ে উঠবে - হুইপ মাওলানা রফিকুল ইসলাম খান

বিআরবি হসপিটালস লিমিটেড-এ আইভিএফ সেন্টারের সাফল্য উদযাপন

ককরোচ পার্টির কর্মসূচি ঘিরে উত্তাল দিল্লি, বন্ধ ইন্টারনেট

ব্যাংক এশিয়া কার্ডহোল্ডারদের জন্য নাজিমগড় রিসোর্টে আকর্ষণীয় মূল্যছাড় 

বগুড়ার ধুনটে সীসা তৈরীর অবৈধ কারখানা : মালিকের লাখ টাকা জরিমানা

ঠাকুরগাঁওয়ে ধর্ষণচেষ্টা মামলায় এক ব্যক্তি কারাগারে