ভিডিও সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ২০ জুলাই, ২০২৬ ০৮:২৬ পিএম

সিরাজগঞ্জের কাজিপুরে মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে একজনের মৃত্যু

সিরাজগঞ্জের কাজিপুরে মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে একজনের মৃত্যু

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুরে মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে হযরত আলী (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি উপজেলার নাটুয়ারপাড়া ইউনিয়নের পানাগাড়ী বাঘগাড়ি পাড়ার নুর হোসেনের পুত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ সোমবার (২০ জুলাই) সকাল আনুমানিক ৬টার দিকে হযরত আলী তার বাড়ির পাশের বন্যার পানিতে চায়না জাল দিয়ে মাছ ধরতে যান। জাল পেতে কিছুক্ষণ পর তা তুলতে গিয়ে  জালের মধ্যে একটি সাপ দেখতে পান তিনি। পরে জাল ছাড়ানোর সময় অসাবধানতাবশত সাপটি তাকে কামড় দেয়।

হযরত আলীর প্রতিবেশী আব্দুস সালাম নামের একজন জানান, ঢোড়া সাপ মনে করে কামড় দেয়ার পরও তেমন গুরুত্ব দেননি হযরত আলী। কিছুক্ষণ পর ব্যথা শুরু হলে তিনি স্থানীয় একজন ওঝার কাছে যান। অবস্থার অবনতি ঘটতে থাকলে স্বজনেরা তাকে যমুনা পাড়ি দিয়ে কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

আরও পড়ুন

সেখানে তাকে এন্টিভেনম দেয়া হয়। এসময় রোগীর স্বজনেরা উন্নত চিকিৎসার জন্য তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেন। বেলা আড়াইটার দিকে সেখানকার কর্তব্যরত চিকিৎসক হযরত আলীকে মৃত ঘোষণা করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জের কাজিপুরে মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে একজনের মৃত্যু

এআই ক্যামেরার আওতায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

বগুড়ায় বিশ্বকাপ ফুটবল খেলা দেখে ফেরার পথে ছিনতাইকারীর কবলে দুই শিক্ষার্থী

শিক্ষকরা দায়িত্বশীল হলে আদর্শ সমাজ ও মানবিক দেশ গড়ে উঠবে - হুইপ মাওলানা রফিকুল ইসলাম খান

বিআরবি হসপিটালস লিমিটেড-এ আইভিএফ সেন্টারের সাফল্য উদযাপন

ককরোচ পার্টির কর্মসূচি ঘিরে উত্তাল দিল্লি, বন্ধ ইন্টারনেট