ভিডিও সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ২০ জুলাই, ২০২৬ ০৮:১৯ পিএম

বগুড়ায় বিশ্বকাপ ফুটবল খেলা দেখে ফেরার পথে ছিনতাইকারীর কবলে দুই শিক্ষার্থী

বগুড়ায় বিশ্বকাপ ফুটবল খেলা দেখে ফেরার পথে ছিনতাইকারীর কবলে দুই শিক্ষার্থী। ছবি : এআই

স্টাফ রিপোর্টার : বগুড়ায় বিশ্বকাপ ফুটবল খেলা দেখে ফেরার পথে আজ সোমবার (২০ জুলাই) ভোরে মহানগরের জামিলনগরে ছিনতাইকারীর কবলে পড়েন সরকারি আজিজুল হক কলেজ শিক্ষার্থী লিটন (২৪) ও আব্দুর রহমান (২৫)। জামিলনগরে মালগ্রাম যাওয়ার সংযোগ সড়কের নগর স্বাস্থ্যকেন্দ্র সংলগ্ন এলাকায় তারা ছিনতাইকারীদের কবলে পড়েন।

এসময় চার-পাঁচজনের ছিনতাইকারীর একটি দল তাদেরকে চাকু-ছোরার ভয় দেখিয়ে মোবাইল ফোন ও টাকা ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। তখন তারা বাধা দিলে ছিনতাইকারীরা তাদেরকে মারপিট শুরু করে। এ অবস্থায় ওই দুই শিক্ষার্থী দৌড় দেন এবং ছিনতাইকারীদের হাত থেকে বাঁচতে চিৎকার শুরু করেন। এক পর্যায়ে তারা দৌড়ে হাজির হন জামিলনগর যুব সংঘে ফুটবল খেলা দেখতে আসা দর্শকদের কাছে।

সেসময় খেলা দেখে বিভিন্ন ছাত্রাবাসে ফিরছিলেন কয়েকশ শিক্ষার্থী। পরে লোকজন তাদেরকে উদ্ধার ও  ছিনতাইকারীদের ধরতে পিছু ধাওয়া করেন। এক পর্যায়ে  তারা আপন নামের এক কিশোরকে আটক করে পুলিশে খবর দেন। পরে সদর ও স্টেডিয়াম ফাঁড়ির টহল পুলিশ এসে আপনকে সদর থানায় নিয়ে যান।

আরও পড়ুন

সেইসাথে ছিনতাইকারীদের মারপিটে আহত ওই দুই শিক্ষার্থীকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসাপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তারা প্রাথমিক চিকিৎসা নেন। এব্যাপারে বগুড়া সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) মাহফুজ আলম বলেন, ধৃত আপন ছিনতাইকারী নয়। প্রাথমিক তদন্তে তার সংশ্লিষ্টতা পাওয়া যায়নি।

তাকে তার মা-বাবার জিম্মায় ছেড়ে দেয়া হয়েছে। তিনি আরো বলেন, ওই ছিনতাই চেষ্টার ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে। তবে আজ সোমবার (২০ জুলাই) সন্ধ্যা ৭টা পর্যন্ত এ ঘটনায় থানায় কেউ মামলা করেনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় বিশ্বকাপ ফুটবল খেলা দেখে ফেরার পথে ছিনতাইকারীর কবলে দুই শিক্ষার্থী

শিক্ষকরা দায়িত্বশীল হলে আদর্শ সমাজ ও মানবিক দেশ গড়ে উঠবে - হুইপ মাওলানা রফিকুল ইসলাম খান

বিআরবি হসপিটালস লিমিটেড-এ আইভিএফ সেন্টারের সাফল্য উদযাপন

ককরোচ পার্টির কর্মসূচি ঘিরে উত্তাল দিল্লি, বন্ধ ইন্টারনেট

ব্যাংক এশিয়া কার্ডহোল্ডারদের জন্য নাজিমগড় রিসোর্টে আকর্ষণীয় মূল্যছাড় 

বগুড়ার ধুনটে সীসা তৈরীর অবৈধ কারখানা : মালিকের লাখ টাকা জরিমানা