ভিডিও শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ১৮ জুলাই, ২০২৬ ০২:০৯ পিএম

বাংলাদেশের দুই শিল্পী শুভ ও নন্দিতা’র গানে মুগ্ধ এ আর রহমান

বাংলাদেশের দুই শিল্পী শুভ ও নন্দিতা’র গানে মুগ্ধ এ আর রহমান, ছবি: সংগৃহীত।

করতোয়া বিনোদন: শুভেন্দু দাশ শুভ ও সানজিদা মাহমুদ নন্দিতা জুটি বেঁধে শুরু করেছেন ‘মোজি অ্যান্ড কোং’ নামের মিউজিক প্রকল্প। দেড় বছর ধরে তারা পুরনো কিছু গান নতুন আঙ্গিকে কাভার করছেন। তাদের ব্যতিক্রমী পরিবেশনা মুগ্ধও করছে দর্শক-শ্রোতাদের।

সেই মুগ্ধ শ্রোতার তালিকায় যুক্ত হলেন ভারতের অস্কারজয়ী কিংবদন্তি সংগীতকার এ আর রহমান। শুভ-নন্দিতার গান শুনে শুধু মুগ্ধতায় সীমাবদ্ধ থাকলেন না তিনি, গানটি শেয়ারও করলেন নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে।

সম্প্রতি শুভ-নন্দিতা কাভার করেছেন ‘সাওয়ারিয়া’। এ গানের সংগীতকার এ আর রহমান। শুভ জানালেন, এটি তার অত্যন্ত প্রিয় একটি গান। সেই সুবাদেই গানটি কাভার করেছেন। তার ভাষ্য, ‘ছোটবেলা থেকে এ আর রহমান গান শুনে আসছি। যার কাজ অনুপ্রেরণা হিসেবে মনের মধ্যে ধারণ করেছি, তিনিই আমাদের গান দেখেছেন, সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন, এটা তো দারুণ অনুভূতি।’ এ আর রহমানের স্টোরির স্ক্রিনশট শেয়ার করেছেন নন্দিতাও। তার উচ্ছ্বাসও বাঁধ মানছে না। লিখেছেন, ‘আমি কি স্বপ্ন দেখছি? কেউ আমাকে চিমটি কাটো প্লিজ! এই স্মৃতি আমার সারাজীবনের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।’

আরও পড়ুন

প্রসঙ্গত, শুভ ও নন্দিতা দেশের এ প্রজন্মের অন্যতম মেধাবী দুই শিল্পী। কোক স্টুডিও বাংলার ‘বুলবুলি’ গান দিয়ে আলোচনায় আসেন নন্দিতা, এ গানের সংগীতায়োজন করেছিলেন শুভ। যদিও তাদের পরিচয় ও পেশাগত সম্পর্ক আরও আগে থেকেই।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের দুই শিল্পী শুভ ও নন্দিতা’র গানে মুগ্ধ এ আর রহমান

অস্কারজয়ী অভিনেত্রী ব্রেন্ডা ফ্রিকার আর নেই

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় নিহত ৭, আহত ২৪

জনগণের বিপদ—আপদে পাশে থাকা সরকারের অঙ্গীকার : স্বরাষ্ট্রমন্ত্রী

ফাইনাল ম্যাচে রেফারি নিয়ে সতর্ক করলেন স্পেন কোচ

গাজায় জানাজায় ইসরায়েলি ড্রোন হামলায় নিহত ১৪