ভিডিও শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ১৮ জুলাই, ২০২৬ ০৮:০১ পিএম

সমাজের নিকৃষ্ট মানুষ আওয়ামী লীগ করে: জ্বালানিমন্ত্রী

সংগৃহীত,সমাজের নিকৃষ্ট মানুষ আওয়ামী লীগ করে: জ্বালানিমন্ত্রী

বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, সমাজের নিকৃষ্ট মানুষ আওয়ামী লীগ করে, কোনো ভদ্রলোক কখনও ওই দল করে না। শনিবার (১৮ জুলাই) দুপুরে সিরাজগঞ্জের তাঁত প্রশিক্ষণ কেন্দ্র ও বেসিক সেন্টারের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন।

জ্বালানিমন্ত্রী বলেন, বিগত দিনে দেখেছি, সিরাজগঞ্জে আমার বাড়ির সামনে এসে মোটরসাইকেলের গতি বাড়িয়ে দিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা হুমকি-ধামকি দিতো। এখন আমরা কিছুটা ছাড় দেওয়ায় শুনছি, আওয়ামী লীগের সেই আস্তান-মাস্তানরা আবার বিভিন্ন জায়গায় হুমকি দিচ্ছে।

তিনি আরও বলেন, এক্ষেত্রে আমাদেরও দোষ আছে। কারণ, দলের যে ঐক্য ধরে রাখা দরকার ছিল, আমরা সেটি সবসময় বজায় রাখতে পারিনি। আবার অনেকে গোপনে তাদেরও সমর্থন দিচ্ছেন।

আরও পড়ুন

নেতাকর্মীদের উদ্দেশ্যে জ্বালানিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী হিসেবে সরকার পরিচালনার দায়িত্ব পেয়েছি বলে আমরা বড় হয়ে গেছি, এমন নয়। আমরা যুদ্ধকালীন পরিস্থিতির মতো করে দেশকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছি। সেখানে দলের নেতাকর্মীদের ভূমিকা থাকবে না, তা হতে পারে না।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সমাজের নিকৃষ্ট মানুষ আওয়ামী লীগ করে: জ্বালানিমন্ত্রী

২০২৬ সালের প্রথমার্ধে ৬,৮০০ কোটি টাকার নিট ডিপোজিট প্রবৃদ্ধির মাইলফলক অর্জন করলো ব্যাংক এশিয়া

বগুড়ার ধুনটে যমুনা নদীর পানি বৃদ্ধির সঙ্গে ভাঙছে বসতভিটা ও ফসলি জমি

ছবিতে মুগ্ধতা ছড়ালেন পূজা চেরি, ফের আলোচনায় বাগদানের গুঞ্জন

নীলফামারীর ডিমলায় চায়না দুয়ারি কারেন্ট জালের দৌরাত্ম্যে বিলুপ্তির পথে দেশীয় মাছ

বগুড়ার মোকামতলায় বাসের ধাক্কায় অটো ভ্যান চালক নিহত