ভিডিও শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ১৮ জুলাই, ২০২৬ ০১:৩৬ পিএম

গাজায় জানাজায় ইসরায়েলি ড্রোন হামলায় নিহত ১৪

গাজায় জানাজায় ইসরায়েলি ড্রোন হামলায় নিহত ১৪, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের গাজা প্রদেশের জাবালিয়ায় আল—আওদা হাসপাতালের বাইরে একটি জানাজায় সমবেত বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে চালানো এক ইসরায়েলি হামলায় অন্তত আটজন নিহত হয়েছেন। 

সংবাদ মাধ্যমটির এক প্রতিবেদনে জানানো হয়, গাজাজুড়ে একাধিক ইসরায়েলি হামলায় শেষ ২৪ ঘণ্টায় কমপক্ষে ১৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অর্ধেকেরও বেশি মারা গেছেন একটি জানাজায় করা ড্রোন হামলায়। উপত্যকার সদ্য দায়িত্ব ছাড়া শাসক দল হামাসের সঙ্গে তথাকথিত ‘যুদ্ধবিরতির’ নয় মাস পেরিয়ে গেলেও ইসরায়েল প্রায় প্রতিদিন এটি লঙ্ঘন করে চলেছে। গাজার সিভিল ডিফেন্স এজেন্সি জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার মধ্য গাজার নুসেইরাত শরণার্থী শিবিরের আল—বালাতা বাজার এলাকায় বেসামরিক মানুষের এক জানাজার সমাবেশে ইসরায়েলি হামলায় আটজন নিহত হয়েছেন। আল—আওদা হাসপাতাল জানিয়েছে, এতে আরও অন্তত ২০ জন আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শী কয়েকজনের ভাষ্য, ভোরে একই এলাকায় অন্য এক হামলায় নিহত এক ফিলিস্তিনির জানাজা শুরুর অপেক্ষায় আহমদ ইয়াসিন মসজিদের সামনে জড়ো হওয়া শোকাতুর ফিলিস্তিনিদের লক্ষ্য করে ড্রোন হামলা চালায় ইসরায়েলি বাহিনী। গাজা সিটি থেকে আল জাজিরার হানি মাহমুদ জানিয়েছেন, যুদ্ধবিরতির কোনো তোয়াক্কাই করা হচ্ছে না। জানাজায় অংশ নেওয়া লোকজন যখন মসজিদ থেকে বের হচ্ছিলেন, তখন জানাজার ভেতরে থাকা একদল লোককে লক্ষ্য করে ড্রোন হামলাটি চালানো হয়। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ইসরায়েলি সামরিক বাহিনী এই হামলার কথা স্বীকার করেছে।

আরও পড়ুন

ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, তারা মধ্য গাজায় একটি ‘সন্ত্রাসী’ সেলে আঘাত হেনেছে। এ হামলায় বেসামরিক অনেকে হতাহত হওয়ার বিষয়টি সম্পর্কে জেনেছে বলেও স্বীকার করেছে। এক বিবৃতিতে হামাস এই হামলার নিন্দা জানিয়ে বলেছে, এটি জঘন্য অপরাধ। দখলদার ইসরায়েলি শাসনব্যবস্থা গাজায় যুদ্ধবিরতি চুক্তি ক্রমাগত লঙ্ঘনের মাধ্যমে মধ্যস্থতাকারী এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের চোখের সামনে নিরপরাধ নাগরিকদের হত্যা ও আতঙ্কিত করে চলেছে। খবর : আল জাজিরা

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজায় জানাজায় ইসরায়েলি ড্রোন হামলায় নিহত ১৪

ফ্রান্স ও ইংল্যান্ডের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ আজ

খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

ইরানের সঙ্গে চুক্তি ভেস্তে দিতে সক্রিয় চেষ্টা চালাচ্ছে ইসরায়েল : ভ্যান্স

নীলফামারীর কিশোরগঞ্জে নববধূ নিয়ে ফেরার পথে মাইক্রোবাস খাদে পড়ে নিহত ২

উত্তরাঞ্চলে ভারি বর্ষণসহ আগামী পাঁচদিন সারাদেশে বৃষ্টির আভাস