ভিডিও শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ১৭ জুলাই, ২০২৬ ০৯:০১ পিএম

বন্যার্তদের সহায়তায় চারুকলায় নৃত্যানুষ্ঠান ‘ঘনঘটা ২’

বন্যার্তদের সহায়তায় চারুকলায় নৃত্যানুষ্ঠান ‘ঘনঘটা ২’, ছবি : সংগৃহীত।

বিনোদন ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদের বকুলতলায় ‘আবারো ভিজবো একসাথে’ প্রতিপাদ্য নিয়ে অনুষ্ঠিত হয়েছে নৃত্যানুষ্ঠান ‘ঘনঘটা ২’। এ সময় অনুষ্ঠান থেকে চট্টগ্রামের বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় তহবিলও সংগ্রহ করা হয়েছে। শুক্রবার (১৭ জুলাই) সকালে একুশে পদকপ্রাপ্ত নৃত্যশিল্পী ও কোরিওগ্রাফার অর্থি আহমেদের উদ্যোগে এবং চারুকলা অনুষদের সহযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চরুকলা অনুষদে এই অনুষ্ঠান আয়োজিত হয়।

সকাল ১১টায় শুরু হওয়া অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত রাখা হয়। পুরো আয়োজনজুড়েই বন্যার্তদের সহায়তায় অনুদান গ্রহণ করা হয়েছে। দেড় ঘণ্টার এ অনুষ্ঠানে মোট ১৬টি নৃত্য পরিবেশন করা হয়। প্রায় ৯০ মিনিটের এ অনুষ্ঠানে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম এবং বাংলার লোকজ ঐতিহ্য অবলম্বনে ১৬টি নৃত্য পরিবেশন করা হচ্ছে। অনুষ্ঠানে তিন থেকে ৭০ বছর বয়সী ৩০০-এর বেশি শিল্পী অংশ নেন। 

অনুষ্ঠানে অংশ নেওয়া অর্থি আহমেদ ড্যান্স অ্যাকাডেমির সদস্যরা ব্যক্তিগতভাবে অনুদান দেবেন বলে জানা গেছে। পাশাপাশি দর্শনার্থীরাও ভেন্যুতে স্থাপিত জাগো ফাউন্ডেশনের দু’টি বুথের মাধ্যমে বন্যার্তদের জন্য অনুদান দেন ।

আরও পড়ুন

এ বিষয়ে অর্থি আহমেদ গণমাধ্যমকে বলেন, ‘প্রায় চার মাস আগে থেকেই অনুষ্ঠানের প্রস্তুতি শুরু হয়েছিল। তবে সাম্প্রতিক বন্যার পর আয়োজকেরা মনে করেছেন, এমন দুর্যোগকে উপেক্ষা করা যায় না। শিল্পী হিসেবে সমাজের প্রতি আমাদের একটি দায়িত্ব রয়েছে। তাই বর্ষা উদযাপনের পাশাপাশি বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়ানোরও চেষ্টা করছি।’

অর্থি আহমেদ  আরও জানান, নগরজীবনে বর্ষা এখন অনেকের কাছেই জলাবদ্ধতা ও যানজটের প্রতীক হয়ে উঠেছে। অথচ বাংলার সংস্কৃতিতে শতাব্দীর পর শতাব্দী ধরে বর্ষা উৎসবের অংশ। সেই সাংস্কৃতিক চেতনাকে নতুন করে সামনে আনতেই এই আয়োজন। মানুষ যেন শুধু বর্ষা উদযাপনই না করে, একইসঙ্গে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোরও সুযোগ পায় আমরা এমন একটি পরিসর তৈরি করতে চেয়েছি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার শিবগঞ্জে তালাকপ্রাপ্ত স্ত্রীর বসত বাড়ীতে হামলার অভিযোগ

জকসু সদস্য সাদমান সাম্যের উদ্যোগে স্ট্রেস ম্যানেজমেন্ট কর্মশালা অনুষ্ঠিত

সময় মতো খাবার না খেলে শরীরে যেসব সমস্যা হয়

বন্যার্তদের সহায়তায় চারুকলায় নৃত্যানুষ্ঠান ‘ঘনঘটা ২’

নাটোরের সিংড়ায় কচুরিপানায় লুকিয়েও রক্ষা হয়নি, দুই ডাকাতকে আটক করলো গ্রামবাসী

বগুড়া মহানগরে জামিলনগর মহল্লার প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত