ভিডিও শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ১৮ জুলাই, ২০২৬ ০২:০০ পিএম

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় নিহত ৭, আহত ২৪

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় নিহত ৭, আহত ২৪, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার পশ্চিমাঞ্চলের একটি লজিস্টিকস কেন্দ্রে ইউক্রেনের ড্রোন হামলায় সাতজন নিহত এবং অন্তত ২৪ জন আহত হয়েছেন। শনিবার এ তথ্য জানিয়েছেন তামবভ অঞ্চলের গভর্নর ইয়েভগেনি পেরভিশভ।

গভর্নর পেরভিশভ জানান, তামবভ অঞ্চলের কোটভস্ক শহরে অবস্থিত ওয়াইল্ডবেরিজের একটি লজিস্টিকস কেন্দ্রে রাতের বেলায় ইউক্রেনের মানববিহীন আকাশযান (ড্রোন) হামলা চালায়। তিনি বলেন, হামলার সময় রাতের শিফটে কর্মরত সাতজন কর্মী নিহত হন। প্রাথমিক তথ্য অনুযায়ী, আরও ২৪ জন আহত হয়েছেন। হামলার পর ঘটনাস্থলে উদ্ধারকাজ ও ক্ষয়ক্ষতির মূল্যায়ন চলছে। এ ঘটনায় ইউক্রেনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

আরও পড়ুন

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধে সাম্প্রতিক সময়ে সীমান্তবর্তী ও অভ্যন্তরীণ বিভিন্ন অঞ্চলে ড্রোন হামলার ঘটনা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সূত্র : এএফপি

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় নিহত ৭, আহত ২৪

জনগণের বিপদ—আপদে পাশে থাকা সরকারের অঙ্গীকার : স্বরাষ্ট্রমন্ত্রী

ফাইনাল ম্যাচে রেফারি নিয়ে সতর্ক করলেন স্পেন কোচ

গাজায় জানাজায় ইসরায়েলি ড্রোন হামলায় নিহত ১৪

ফ্রান্স ও ইংল্যান্ডের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ আজ

খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট