বগুড়ার শিবগঞ্জে তালাকপ্রাপ্ত স্ত্রীর বসত বাড়ীতে হামলার অভিযোগ
শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শিবগঞ্জে তালাকপ্রাপ্ত স্ত্রীর সঙ্গে ছোট ছেলেকে নিয়ে বিরোধ কে কেন্দ্র করে বসত বাড়ীতে হামলার ঘটনা ঘটেছে। হামলায় ২ জন আহত হয়েছে। এ ঘটনায় শিবগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, শিবগঞ্জ পৌর এলাকার অর্জুনপুর গ্রামের নুরুল ইসলামের কন্যা মোছাঃ নুসরাত জাহান মেঘলার সঙ্গে একই গ্রামের লিয়াকত আলীর ছেলে রাজু মিয়ার কয়েক বছর পূর্বে বিয়ে হয়। পারিবারিক কলহের কারণে গত এক বছর পূর্বে বিয়ের বিচ্ছেদ ঘটে। তাদের পরিবারে দু’টি ছেলে সন্তান রয়েছে। গত বুধবার সন্ধ্যায় ছোট ছেলে তার মার বাসায় ছিল।
ছেলেটিকে তার বাবা আনতে গেলে উভয়ের মধ্যে বাকবিতন্ডা সৃষ্টি হয়। একপর্যায়ে তালাকপ্রাপ্ত স্ত্রীর নুসরাত জাহান মেঘলা ও তার মা মোছাঃ রেসমি খাতুনকে মারপিট করে আহত করে। এব্যাপারে মেঘলার মা রেসমি খাতুন বলেন, আমার স্বামী বর্তমানে বিদেশে চাকুরি করেন। বাড়ীতে কেউ না থাকার সুযোগে আমার বাড়ীতে এসে হামলা চালিয়ে আসবাবপত্র ভাংচুর করে এবং আমাদেরকে মারপিট করে আহত কওে এবং বিভিন্ন ধরনের হুমকী প্রদান করে।
আরও পড়ুনএব্যাপারে রাজু মিয়া বলেন, তাদের বাড়ীতে আসবাবপত্র ভাংচুর করা হয়নি। দীর্ঘদিনের পুরাতন আসবাবপত্রের গ্লাস ভেঙ্গে আমাদের উপর মিথ্যা অভিযোগ আনা হচ্ছে।
এব্যাপারে থানা অফিসার ইনচার্জ শাহীনুজ্জামান শাহীন বলেন, এব্যাপারে অভিযোগ পেয়েছি। থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্তের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন








