ভিডিও সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ১৩ জুলাই, ২০২৬ ১০:৩৫ পিএম

চাই মেসির হাতে বিশ্বকাপ উঠুক: মালাইকা চৌধুরী

মালাইকা চৌধুরী

বিনোদন ডেস্ক : চলছে ফুটবল বিশ্বকাপের উন্মাদনা। এই উন্মাদনায় ভাসছেন বিশ্বের ফুটবলপ্রেমীরা। বাদ যাননি তারকারাও। প্রিয় দল, খেলোয়াড় ও এবারের বিশ্বকাপ নিয়ে কথা বলেছেন চলতি প্রজন্মের অভিনেত্রী মালাইকা চৌধুরী। তিনি বরাবরই আর্জেন্টিনার সমর্থক। দলটির জেতার উচ্ছ্বাস প্রতিনিয়ত সামাজিক মাধ্যমে শেয়ার করছেন তিনি।  আর্জেন্টিনা ৩-১ গোলে সুইজারল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে উঠেছে। দলটির এমন সাফল্যে দারুণ আনন্দিত মালাইকা। প্রতিটি গোল প্রাণভরে উপভোগ করেছেন তিনি।

 
 

মালাইকা বলেন, ছোটবেলা থেকেই আমার প্রিয় দল আর্জেন্টিনা। মেসি আমার প্রিয় খেলোয়াড়। গতবার আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয়েছে। দারুণ খুশি হয়েছিলাম। এবারের বিশ্বকাপেও আর্জেন্টিনা দুর্দান্ত খেলছে। মেসি রয়েছে অবাক করা ফর্মে। কোয়ার্টার ফাইনালের খেলা এত এনজয় করেছি বলার মতো না। প্রতিটি গোলই ছিল মুগ্ধ করা। বড় কথা হলো মেসির বাইরেই গোলগুলো হয়েছে। এবার বেশ আয়োজন করে বিশ্বকাপের খেলাগুলো দেখছি। আর্জেন্টিনা ছাড়াও অন্য দলগুলোর খেলাও উপভোগ করছি। চাই মেসির হাতে বিশ্বকাপ উঠুক। তাহলে শেষ বিশ্বকাপটা স্মরণীয় হয়ে থাকবে তার।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় অতিবৃষ্টিতে ৪শ’ হেক্টর জমির ফসল নিমজ্জিত

চাই মেসির হাতে বিশ্বকাপ উঠুক: মালাইকা চৌধুরী

ইউরোপজুড়ে তাপপ্রবাহে প্রাণ গেল ১০ হাজারের বেশি মানুষের

রাজশাহীতে আধুনিক মিট  প্রসেসিং সেন্টার স্থাপনের ঘোষণা প্রতিমন্ত্রীর

সংবিধান সংশোধন কমিটি গঠন, প্রতিবাদে বিরোধী দলের ওয়াকআউট

বগুড়ার তালোড়ায় ‘কৃষিপণ্য রপ্তানি অঞ্চল’ প্রতিষ্ঠার যৌক্তিকতা