ভিডিও শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ১১ জুলাই, ২০২৬ ০৬:১২ পিএম

এই সরকার প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হচ্ছে: হাসনাত আবদুল্লাহ

সংগৃহীত,এই সরকার প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হচ্ছে: হাসনাত আবদুল্লাহ

এনসিপি নেতা ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, অতীতের সরকার ভোট চুরি করে ক্ষমতায় ছিল। আর এই সরকার ভোটের ফলাফল পাল্টে দিয়ে ক্ষমতায় এসেছে। তাই এখন পর্যন্ত বিএনপি সরকার কোনো জনআকাঙ্ক্ষা পূরণ করতে পারছে না।

শনিবার বিকেলে চাঁদপুরে পদযাত্রা শেষে জেলা শহরের বাইতুল আমিন চত্বরে সংক্ষিপ্ত এক সমাবেশে এসব কথা বলেন তিনি। 

হাসনাত আবদুল্লাহ আরও বলেন, ‘দেশে বেকারদের কর্মসংস্থান সৃষ্টি করতে ব্যর্থ হয়েছে। অথচ এক কোটি যুবকের কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতি ছিল বিএনপির। ক্ষমতায় গিয়ে সরকার সেই প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হচ্ছে। তাই আমাদের এই পথযাত্রা মূলত সেই যুবকদের জন্য। যারা জুলাই আন্দোলনে অংশ নিয়ে দেশে পরিবর্তন এনেছে। তাছাড়া গণভোট নিয়েও সরকার ছলচাতুরী করছে।’ 
 
এসময়, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি, লোডশেডিং, নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের উর্ধ্বগতিরোধে সরকার ব্যর্থ বলে অভিযোগ তুলেন হাসনাত আবদুল্লাহ। তার অভিযোগ, সরকারের ভেতর একটি সিন্ডিকেট তৈরি হয়েছে। যারা এসব জনদুর্ভোগ সৃষ্টি করছে। তাই দেশের স্বার্থে সরকারকে এখন থেকেই সাধারণ মানুষের জন্য কাজ করার আহ্বান জানান তিনি। 

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এই সরকার প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হচ্ছে: হাসনাত আবদুল্লাহ

লোহাগাড়ায় টিআর পরিবহনের যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, আহত ৫

বগুড়ার সান্তাহারে মোবাইল ফোনে অশ্লীল ছবি ও আপত্তিকর বার্তা, যুবক গ্রেফতার

২০২৬ বিশ্বকাপে রেফারির পারিশ্রমিক কত?

চাঁদপুরে যুবককে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ, পা হারানোর শঙ্কা

গণভোট বাস্তবায়নে বাধ্য করবো : শফিকুর রহমান