ভিডিও শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ১১ জুলাই, ২০২৬ ০২:৩৮ এএম

মেসিকে থামাতে একাধিক পরিকল্পনা সুইজারল্যান্ড কোচের

ছবি : সংগৃহীত, মেসিকে থামাতে একাধিক পরিকল্পনা সুইজারল্যান্ড কোচের

স্পোর্টস ডেস্ক : লিওনেল মেসিকে থামানোর চেষ্টা বহু কোচই করেছেন, কিন্তু খুব কমজনই সফল হয়েছেন। বছরের পর বছর প্রতিপক্ষের কৌশল ভেঙে গোল ও অ্যাসিস্ট করে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছেন আর্জেন্টাইন অধিনায়ক। এবার ২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে সেই কঠিন পরীক্ষার মুখে সুইজারল্যান্ড।

বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের আগে সুইজারল্যান্ডের প্রধান কোচ মুরাত ইয়াকিন জানিয়েছেন, মেসিকে থামাতে তার দলের একাধিক পরিকল্পনা প্রস্তুত রয়েছে।

সংবাদ সম্মেলনে ইয়াকিন বলেন, “মেসিকে কীভাবে থামানো যায়? প্রশ্নটা চমকপ্রদ, তাই না? আমাদের কাছে বেশ কয়েকটি সমাধান রয়েছে। আগামীকাল আমরা দল হিসেবে মাঠে নামব। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে আমরা উঁচুতে উঠে প্রেসিং করার চেষ্টা করব। অনেক কথা বলা যায়, কিন্তু শেষ পর্যন্ত সবকিছুই মাঠে প্রমাণ করতে হবে। সে জন্য আমাদের পরিকল্পনা প্রস্তুত আছে।”

আরও পড়ুন

৫১ বছর বয়সী ইয়াকিনের জন্য এটি হবে কোচ হিসেবে প্রথমবার মেসির বিপক্ষে ম্যাচ। খেলোয়াড়ি জীবনেও আর্জেন্টাইন মহাতারকার মুখোমুখি হওয়ার সুযোগ হয়নি তার। ২০০৬ সালে অবসরে যান ইয়াকিন, তখন আন্তর্জাতিক ফুটবলে মেসির পথচলা ছিল একেবারেই শুরুর দিকে। ফলে প্রতিযোগিতামূলক কোনো ম্যাচে তাদের দেখা হয়নি।

চলতি বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে রয়েছেন মেসি। যৌথভাবে সর্বোচ্চ গোলদাতার তালিকায় থাকা আর্জেন্টাইন অধিনায়ককে থামানোই এখন সুইজারল্যান্ডের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ইয়াকিনের কৌশল কতটা কার্যকর হয়, তার উত্তর মিলবে মাঠের লড়াইয়েই।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসিকে থামাতে একাধিক পরিকল্পনা সুইজারল্যান্ড কোচের

নতুন শত্রু খুঁজছে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু: তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

১-১ সমতায় থেকে বিরতিতে স্পেন-বেলজিয়াম

ডি কেটেলারার গোলে সমতায় ফিরল বেলজিয়াম

রুইজের গোলে এগিয়ে গেল স্পেন

শিক্ষার্থীদের ছবি-ভিডিও সামাজিক মাধ্যমে প্রকাশে নিষেধাজ্ঞা দিলো তুরস্ক