ভিডিও শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ১১ জুলাই, ২০২৬ ১২:১৭ এএম

জামায়াতে দলীয় লেজুড়বৃত্তির কোনো সুযোগ নেই : গোলাম পরওয়ার

ছবি : সংগৃহীত, জামায়াতে দলীয় লেজুড়বৃত্তির কোনো সুযোগ নেই : গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীতে দলীয় লেজুড়বৃত্তির কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, আল্লাহর সন্তুষ্টিকে সামনে রেখেই জামায়াতে ইসলামী দ্বীন কায়েমের আন্দোলনে মানুষকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানায়।

শুক্রবার (১০ জুলাই) বিকেলে রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের মতিঝিল-শাহজাহানপুর জোন আয়োজিত রুকন শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, দ্বীন কায়েমের আন্দোলনে অংশগ্রহণকারীদের সর্বোচ্চ ত্যাগ স্বীকারের মানসিকতা থাকতে হবে। প্রয়োজনে নিজের সম্পদ, স্বার্থ এমনকি জীবন উৎসর্গ করতেও প্রস্তুত থাকতে হবে বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, একজন মুমিনের জন্য দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে ত্যাগ স্বীকার করা নামাজ, রোজা, হজ ও যাকাতের মতোই গুরুত্বপূর্ণ দায়িত্ব। আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে পরিচালিত এই আন্দোলনে প্রয়োজন হলে সর্বোচ্চ আত্মত্যাগ করতেও জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা প্রস্তুত বলে দাবি করেন তিনি।

আরও পড়ুন

রুকনদের উদ্দেশে গোলাম পরওয়ার বলেন, ‘রুকন’ শুধু একটি সাংগঠনিক পরিচয় নয়; বরং যারা আল্লাহর সঙ্গে অঙ্গীকারবদ্ধ হয়ে দায়িত্ব পালন করেন, তারাই রুকন হিসেবে বিবেচিত হন।

কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি এবং মতিঝিল-শাহজাহানপুর জোন পরিচালক মুহাম্মদ শামছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি মুহাম্মদ দেলাওয়ার হোসেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াতে দলীয় লেজুড়বৃত্তির কোনো সুযোগ নেই : গোলাম পরওয়ার

তিস্তা নদীর পানি আবারও বৃদ্ধি নতুন করে বন্যার আতঙ্ক, সতর্কতা জারি

ডাকাতি হওয়া ২৪ লাখ টাকার সয়াবিন তেল বগুড়ার শেরপুর থেকে উদ্ধার চালক সহ গ্রেফতার -২

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পুলিশের পৃথক অভিযান, ২১৭ বোতল এস্কাফ ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

বগুড়ার শাজাহানপুরে ৩ বছর যাবত বিদ্যালয় মাঠ জলাবদ্ধ : মিলছেনা সমাধান

অন্তার খাল পুনঃখননে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে কৃষিতে ফিরেছে স্বস্তি