বগুড়ার সান্তাহারে মোবাইল ফোনে অশ্লীল ছবি ও আপত্তিকর বার্তা, যুবক গ্রেফতার
আদমদীঘি ও সান্তাহার (বগুড়া) প্রতিনিধি : আদমদীঘির সান্তাহারে এক নারীকে সামাজিক যোগাযোগ মাধ্যম ম্যাসেঞ্জারে অশ্লীল ছবি, ভিডিও ও আপত্তিকর বার্তা পাঠিয়ে কু-প্রস্তাব ও তার শিশুকণ্যাকে যৌন নিপীড়ন সংক্রান্ত পর্ণোগ্রাফি সংক্রান্ত মামলায় আপন বাদশা (২৭) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
আপন বাদশা আদমদীঘি উপজেলার উথরাইল জাহানাবাজ গ্রামের আজিজার রহমানের ছেলে। গতকাল শুক্রবার দুপুরে সান্তাহার রেলওয়ে পুলিশ তাকে নওগাঁর ছোট যমুনা নদী এলাকা থেকে গ্রেফতার করে।
সান্তাহার রেলওয়ে থানায় দায়ের করা মামলা সুত্রে জানাযায়, গ্রেফতারকৃত আপন বাদশা দীর্ঘদিন যাবত মোবাইল ফোনের ম্যাসেঞ্জারে ভুক্তভোগী ওই নারীকে অশ্লীল ছবি, ভিডিও, আপত্তিকর বার্তা পাঠিয়ে ও মাঝে মধ্যে ম্যাসেঞ্জারে অডিও কলে কু-প্রস্তাব দিয়ে মানসিক ভাবে হয়রানির পাশাপাশি তার ১০ বছরের শিশুকণ্যাকে রাস্তায় চলাচলের সময় যৌন নিপীড়ন করে আসছিল।
গত ২১ জুন দুপুর ১২ টায় ওই নারী স্কুটি নিয়ে বাসায় ফেরার পথে সান্তাহার রেলগেট পারাপারের সময় অভিযুক্ত আপন বাদশা নামের যুবককে দেখে কেন ফেসবুকে উল্লেখিত বিষয়ে বিরক্ত করে জানতে চাইলে যুবকটি ক্ষিপ্ত হয়ে নারীকে মারধরের একপর্যায়ে তার গলার চেইন খুলে নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত নারীকে উদ্ধার করে আদমদীঘি হাসপাতালে ভর্তি করে।
আরও পড়ুনগত ২৭ জুন রাতে ভুক্তভোগী ওই নারী বাদি হয়ে সান্তাহার রেলওয়েদ থানায় উল্লেখিত ঘটনায় পর্ণোগ্রাফি নিয়ন্ত্রন আইনের সংশ্লিষ্ট ধারায় আপন বাদশাকে আসামি করে মামলা করেন। গতকাল শুক্রবার সান্তাহার রেলওয়ে থানা পুলিশ তথ্য প্রযুক্তির মাধ্যমে আসামির অবস্থান শনাক্ত করে নওগাঁ ছোট যমুনা নদী এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
সান্তাহার রেলওয়ে থানা (জিআরপি) অফিসার ইনচার্জ দুলাল উদ্দীন জানান, গ্রেফারকৃত আপন বাদশাকে আজ শনিবার ১১ জুলাই) সকালে আদালতে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন




_medium_1783767597.jpg)
_medium_1783766335.jpg)
_medium_1783765023.jpg)


