ভিডিও শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ১০ জুলাই, ২০২৬ ১১:০১ পিএম

অন্তার খাল পুনঃখননে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে কৃষিতে ফিরেছে স্বস্তি

অন্তার খাল পুনঃখননে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে কৃষিতে ফিরেছে স্বস্তি

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার হাজীপুর ও সেনগাঁও ইউনিয়নের বুক চিরে বয়ে যাওয়া মৃত প্রায় ‘অন্তার খাল’ পুনঃখননে নতুন করে প্রাণ ফিরে পেয়েছে স্থানীয় কৃষি, মৎস্যসম্পদ ও জীববৈচিত্র্য। বৃদ্ধি পেয়েছে প্রাকৃতিক সৌন্দর্য। এর দীর্ঘমেয়াদি সুফল পেতে কাজ করছেন সংশ্লিষ্টরা।

এক দশকেরও বেশি সময় ধরে প্রায় ১১ কি.মি. দীর্ঘ অন্তার খাল ভরাট এবং অবৈধ দখলের কারণে প্রায় মৃত অবস্থায় ছিল। খালের ভরাট করা অংশে শুষ্ক মৌসুমে চাষ হতো গম, ভুট্টা ও আখ আর বর্ষায় পানি নিষ্কাশনের ব্যবস্থা থাকায় বিস্তীর্ণ এলাকায় সৃষ্টি হতো জলাবদ্ধতা। এতে প্রায় বিলুপ্ত হতে বসেছিল দেশীয় মাছ ও জলজ প্রাণি।

সরকারি উদ্যোগে এবং স্থানীয় প্রশাসনের তদারকিতে সম্প্রতি খালটি পুনঃখননের উদ্যোগ নেওয়া হয়। প্রায় পৌনে ৩ কোটি টাকায় খননকাজ শেষ হওয়ার পর প্রথম বর্ষাতেই খালটি পানিতে পূর্ণ হয়ে উঠেছে। খালের দুই পাড়ে লাগানো সবুজ ঘাস এবং নতুন রোপণকৃত কৃষ্ণচূড়া ও সুপারি গাছের সারি এক মনোরম পরিবেশের সৃষ্টি করেছে। দুই পাড়ে হাটার ব্যবস্থা করা হয়েছে। কৃষিতে ফিরেছে স্বস্তি। খালে মিলছে শোল, টাকি, পুঁটি, খলিসা, কই ও শিং মাছ।

হাজীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আমিনুল মাস্টার জানান, খালটা সবার জন্য অভিশাপে পরিণত হয়েছিল। খননের ফলে এখন আশির্বাদ রুপে ফিরেছে। এর সুফল পাবে দুই ইউনিয়নবাসী। হাজীপুর ইউনিয়নের চেয়ারম্যান জয়নাল আবেদিন জানান, খালটি ঘিরে তাদের অনেক পরিকল্পনা রয়েছে।

আরও পড়ুন

দু’পাড়ে ৬ হাজার সুপারি গাছ এবং অন্তার ব্রিজ এলাকায় কৃষ্ণচূড়া গাছ লাগানো হয়েছে। ছোট ছোট সমিতি করে খালে মাছ ও হাঁস চাষের উদ্যোগ নেওয়া হবে। সুপারি গাছ থেকেও আয় হবে। যা সমিতির সদস্যরা ভোগ করবেন।

উপজেলা নির্বাহী অফিসার গোলাম রব্বানী সরদার জানান, খালটি পুনঃখননে ইতোমধ্যে কৃষিসহ জীববৈচিত্র্যের পরিবর্তন লক্ষ্য করা গেছে। পুনরায় খালটি যেন ভরাট না হয় সেদিকে কঠোর নজরদারি রাখা হচ্ছে।

ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য ও পীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি জাহিদুর রহমান জানান, বর্তমান সরকারের খাল খনন কর্মসূচির আওতায় খালটি পুনঃখনন করা হয়েছে। এতে হাজার হাজার মানুষ উপকৃত হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অন্তার খাল পুনঃখননে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে কৃষিতে ফিরেছে স্বস্তি

টানা তিন দিনের বর্ষণে বগুড়ার শেরপুরে ভাঙনের কবলে ফসলি জমি

পঞ্চগড়ের দেবীগঞ্জে সড়ক নির্মাণে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ

বগুড়ার সোনাতলায় সামান্য বৃষ্টিতে স্কুল মাঠে হাঁটু পানি

নওগাঁর বদলগাছীতে এস্কেভেটর ড্রাইভারের ছুরিকাঘাতে এক নারী নিহত

বগুড়ায় শহীদ চান্দু স্টেডিয়ামের নিরাপত্তায় আনসার মোতায়েন