ভিডিও বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ০৮ জুলাই, ২০২৬ ০৫:৪৫ পিএম

এআই প্রযুক্তি দিয়ে বিভ্রান্তি ছড়ানো প্রতিরোধে কাজ চলছে: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ডিপফেক প্রযুক্তির অপব্যবহার করে গুজব, অপতথ্য, ভুয়া তথ্য ও বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা প্রতিরোধে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

মঙ্গলবার (৭ জুলাই) জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য ফাহিমা নাসরিন এক প্রশ্নের উত্তরে তথ্য ও সম্প্রচারমন্ত্রী এ কথা জানান।

এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ অধিবেশনে সভাপতিত্ব করেন।

 

তথ্যমন্ত্রী বলেন, বর্তমান সময়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ডিপফেক প্রযুক্তির অপব্যবহার করে গুজব, অপতথ্য, ভুয়া তথ্য ও বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা প্রতিরোধে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর তত্ত্বাবধানে পরিচালিত ‘বাংলাফ্যাক্ট’ কার্যক্রম সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছে।

 

আরও পড়ুন

তিনি জানান, এ পর্যন্ত ‘বাংলাফ্যাক্ট’ ৮৬০টি ফ্যাক্টচেক, বিশ্লেষণ, অনুসন্ধানী প্রতিবেদন, ভিডিও ও রিল প্রকাশ করেছে, এর মধ্যে বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর ৩০৬টি প্রকাশিত হয়েছে।

বর্তমানে গড়ে প্রতিদিন ৩-৫টি দাবির সত্যাসত্য যাচাই করে প্রতিবেদন প্রকাশ করা হচ্ছে। ইতোমধ্যে গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের নাম ও পরিচয় ব্যবহার করে পরিচালিত ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, পেজ ও গ্রুপ, সংবাদমাধ্যমের অনুকরণে পরিচালিত ১৬টি অপতথ্যভিত্তিক ওয়েবসাইট, ৩০০টির অধিক বিভ্রান্তিকর ফেসবুক অ্যাকাউন্ট এবং ১০০টি এক্স অ্যাকাউন্ট চিহ্নিত করা হয়েছে।

 

তথ্যমন্ত্রী বলেন, একই সঙ্গে সাংবাদিকদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ১ অক্টোবর ২০২৪ থেকে জুন ২০২৬ পর্যন্ত দেশের ৬৪ জেলায় ১৪১টি প্রশিক্ষণ কর্মশালার মাধ্যমে ৬৭৭৪ জন সাংবাদিককে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এর মধ্যে বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর ২০টি প্রশিক্ষণে ৭৩৯ জন সাংবাদিক অংশগ্রহণ করেন; যার মধ্যে ডিজিটাল সাংবাদিকতা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ফ্যাক্টচেক বিষয়ক ১৪টি প্রশিক্ষণ অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়া, প্রতিটি প্রশিক্ষণে গুজব মোকাবিলা, ফ্যাক্টচেকিং এবং সাংবাদিকতায় এআই-এর ব্যবহার বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। শিগগিরই গণমাধ্যমকর্মীদের জন্য ‘ফ্যাক্টচেক ম্যানুয়াল’ প্রকাশ করা হবে। ভবিষ্যতেও এআই ও ডিপফেক প্রযুক্তির অপব্যবহার প্রতিরোধে প্রয়োজনীয় কার্যক্রম অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এআই প্রযুক্তি দিয়ে বিভ্রান্তি ছড়ানো প্রতিরোধে কাজ চলছে: তথ্যমন্ত্রী

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি শেষ ঘোষণা ট্রাম্পের

বঙ্গোপসাগরে ৩ ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ ১৩ জেলে

কৃষিতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার: প্রধানমন্ত্রী

বগুড়ায় মঙ্গলবার আসছেন পাটওয়ারী-সারজিস

বিশ্বকাপ উন্মাদনায় জবি আইটি সোসাইটির উদ্যোগে ভিআর ফুটবলের ভিন্নধর্মী আয়োজন