ভিডিও বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ০৮ জুলাই, ২০২৬ ১২:১৮ পিএম

মেসিদের কোয়ার্টার ফাইনালের প্রতিপক্ষ, কখনও হারাতে পারেনি আর্জেন্টিনাকে

মেসিদের কোয়ার্টার ফাইনালের প্রতিপক্ষ, কখনও হারাতে পারেনি আর্জেন্টিনাকে, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক: নানা নাটকীয়তা আর রেফারির বিতর্কিত সিদ্ধান্তে পর কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। শেষ ষোলোয় মিশরের বিপক্ষে ম্যাচের ৭৯ মিনিট ২-০ গোলে পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে জয় পায় মেসিরা। এতে কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে আলবেসেলিস্তারা।

এই দুই দল এর আগে চারবার মুখোমুখি হয়েছে। কিন্তু আর্জেন্টিনাকে কখনও হারাতে পারেনি সুইজারল্যান্ড। এরমধ্যে দুইবার বিশ্বকাপের আসরে মুখোমুখি হয়েছিল এই দুই দল। দুবারই সুইজারল্যান্ডকে হারিয়েছে আর্জেন্টিনা।

আরও পড়ুন

সুইজারল্যান্ড প্রথমবার আর্জেন্টিনার মুখোমুখি হয়েছিল ১৯৬৬ সালে। বিশ্বকাপের ওই আসরে সুইসদের ২-০ গোলে হারায় আর্জেন্টিনা। এরপর ২০০৭ ও ২০১২ সালে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হয় দুই দল। ২০০৭ সালে ওই ম্যাচ ১-১ গোলে ড্র হয়। আর ২০১২ সালের ম্যাচে ৩-১ গোলে জয় পায় আর্জেন্টিনা।সবশেষ ২০১৪ সালের বিশ্বকাপে শেষ ষোলোয় সুইজারল্যান্ড আর আর্জেন্টিনা মুখোমুখি হয়েছিল। সেই ম্যাচে খুব কষ্ট করে জয় পায় আর্জেন্টিনা। ১-০ গোলের ব্যবধানে জিতে সেবার মাঠ ছেড়েছিলেন মেসিরা। এখন বিশ্বকাপের চলতি আসরেও দেখা হবে দুই দলের। কোয়ার্টার ফাইনালের এই ম্যাচটি হবে আগামী সোমবার সোমবার (১৩ জুলাই) সকাল ৭টায়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসিদের কোয়ার্টার ফাইনালের প্রতিপক্ষ, কখনও হারাতে পারেনি আর্জেন্টিনাকে

৮৫ মার্কিন স্থাপনায় পাল্টা হামলার দাবি ইরানের

কুমিল্লায় আর্জেন্টিনা সমর্থকের আঘাতে যুবকের মৃত্যু

‘মেসি দেখিয়ে দিলেন চ্যাম্পিয়নদের হৃদস্পন্দন কেমন হয়’

হবিগঞ্জের বাহুবলে দুই বাসের সংঘর্ষে চালক নিহত, ২০ যাত্রী আহত

জাতিসংঘ সদর দপ্তরে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত