ভিডিও বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ০৮ জুলাই, ২০২৬ ০৫:৪২ পিএম

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি শেষ ঘোষণা ট্রাম্পের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি শেষ ঘোষণা ট্রাম্পের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি শেষ ঘোষণা করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতির সমঝোতা স্মারকটি (এমওইউ) শেষ হয়ে গেছে। তাদের সঙ্গে কাজ করা কেবল সময়ের অপচয়।

 

বুধবার (৮ জুলাই) তুরস্কের আঙ্কারায় ন্যাটো শীর্ষ সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে তিনি এ কথা বলেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, আমরা গত রাতে ইরানের ওপর খুব কঠোর আঘাত করেছি।

তাদের বলেছিলাম, প্রতিবার যখন তোমরা আঘাত করবে, আমরাও পাল্টা আঘাত করব এবং অবশ্যই তারা নোংরা খেলোয়াড়, তাই তারা সবার পেছনে লাগে।

 

ট্রাম্প বলেন, আমরা তাদের পছন্দ করি না। তারা মন্দ লোক এবং এটি ইরানের পারমাণবিক নিরস্ত্রীকরণের বিষয়। আর আমরা একে পারমাণবিক অস্ত্রমুক্ত করব।

আরও পড়ুন

 

ন্যাটোর সমালোচনা করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ন্যাটোর ওপর সন্তুষ্ট নই, কারণ তারা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় চলা এক নম্বর সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের সাহায্য করতে চায়নি।

এর আগে হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে ইরান হামলা চালিয়েছে এমন অভিযোগ তুলে সবশেষ মঙ্গলবার (৭ জুলাই) যুদ্ধবিরতির মধ্যে নতুন করে ইরানের ৮০টি লক্ষ্যবস্তুতে হামলা করেছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে সবশেষ মার্কিন হামলার জবাবে বাহরাইন ও কুয়েতে থাকা যুক্তরাষ্ট্রের ৮৫টি সামরিক স্থাপনায় পাল্টা হামলা চালিয়েছে ইরান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি শেষ ঘোষণা ট্রাম্পের

বঙ্গোপসাগরে ৩ ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ ১৩ জেলে

কৃষিতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার: প্রধানমন্ত্রী

বগুড়ায় মঙ্গলবার আসছেন পাটওয়ারী-সারজিস

বিশ্বকাপ উন্মাদনায় জবি আইটি সোসাইটির উদ্যোগে ভিআর ফুটবলের ভিন্নধর্মী আয়োজন

রেকর্ডের নতুন উচ্চতায় মেসি