ভিডিও মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ০৭ জুলাই, ২০২৬ ০৪:০৬ পিএম

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে জাল টাকাসহ আটক ১

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে জাল টাকাসহ আটক ১, ছবি: দৈনিক করতোয়া।

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে জাল এক হাজার টাকার নোটসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সোমবার দিবাগত মধ্যরাতে উপজেলার পাথরডুবি ইউনিয়নে ঢেবঢেবির বাজার এলাকা থেকে ৭৫ হাজার জাল টাকার নোটসহ আনোয়ার মিয়া নামের এক ব্যক্তিকে আটক করে পুলিশ। আনোয়ার পাথরডুবি ইউনিয়নের কানিবাড়ি এলাকার কুদ্দুস মিয়ার ছেলে।

ভূরুঙ্গামারী সার্কেল এএসপি মুনতাসির মামুন বলেন, সীমান্ত এলাকায় বসবাসকারীদের অত্যন্ত সতর্কতার সাথে মুদ্রা লেনদেন করতে হবে। আটক ব্যক্তির বিরুদ্ধে জাল নোট রাখার অপরাধে মামলা দায়ের করা করা হবে।

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে জাল টাকাসহ আটক ১

সারা দেশে গ্যাসের চাপ কম থাকবে : পেট্রোবাংলা

সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি

খাগড়াছড়িতে টানা বর্ষণে নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি

মাত্র দেড় হাজার টাকার দ্বন্দ্বে স্ত্রীর হাতে স্বামী খুন

আ.লীগের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতি মোকাবিলাই বড় চ্যালেঞ্জ: তথ্যমন্ত্রী