আ.লীগের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতি মোকাবিলাই বড় চ্যালেঞ্জ: তথ্যমন্ত্রী
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন ক্ষমতাচ্যুত স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের তৈরি করে যাওয়া ভঙ্গুর অর্থনীতি মোকাবিলা বর্তমান সময়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে রাজধানীর রমনার অফিসার্স ক্লাবে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসির প্রতিষ্ঠার ৪২ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, ক্ষমতায় আসার আগেই রাষ্ট্রের বিভিন্ন সমস্যা চিহ্নিত করেছে সরকার। ফলে দেশের নাগরিকদের উদ্যোক্তা মনোভাব কাজে লাগিয়ে অর্থনীতিকে এগিয়ে নেওয়ার ওপরও গুরুত্বারোপ জরুরি হয়ে পড়েছে।
আরও পড়ুনএ সময় তিনি গ্রাহকসেবা, প্রযুক্তিনির্ভর বিমা কার্যক্রম এবং দেশের এ খাতের উন্নয়নে কাজ করে যাওয়ার বিষয়ে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের প্রতি প্রত্যাশার কথা তুলে ধরেন।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক






