ভিডিও মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ০৭ জুলাই, ২০২৬ ০৩:৫৩ পিএম

মাত্র দেড় হাজার টাকার দ্বন্দ্বে স্ত্রীর হাতে স্বামী খুন

মাত্র দেড় হাজার টাকার দ্বন্দ্বে স্ত্রীর হাতে স্বামী খুন,ছবি: সংগৃহীত।

মফস্বল ডেস্ক : রাজধানীর পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের একটি বাসায় পারিবারিক কলহের জেরে ধারালো অস্ত্রের আঘাতে স্ত্রীর হাতে স্বামী খুন হয়েছেন। নিহতের নাম সুমন (৪২)। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে দৈনিক মজুরিভিত্তিক কর্মচারী ছিলেন।

আজ মঙ্গলবার (৭ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে নাজিমউদ্দিন রোডের জমিদার গলির একটি বাড়ির চতুর্থ তলার বাসায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক দুপুর পৌনে ১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। নিহত সুমনের বাড়ি হবিগঞ্জের কমলগঞ্জ উপজেলায়। তার বাবার নাম নবী মিয়া। বর্তমানে তিনি ছোট স্ত্রী নাসিমা আক্তারের সঙ্গে নাজিমউদ্দিন রোডের ওই বাসায় থাকতেন। তার বড় স্ত্রী ডলি বেগম দুই ছেলে ও এক মেয়েকে নিয়ে হোসনী দালান এলাকায় বসবাস করেন।

সুমনকে হাসপাতালে নিয়ে আসা তার দ্বিতীয় স্ত্রী নাসিমা আক্তার জানান, তিনি জমিদার গলির ওই বাসায় এক মেয়েকে নিয়ে থাকেন। সোমবার রাতে সুমন তার বাসায় যান। এসময় বাসা থেকে তার ১ হাজার ৫০০ টাকা চুরি হয়। রাতেই তিনি সুমনকে বাথরুমে মাদক সেবন করতেও দেখেন। এসব বিষয় নিয়ে মঙ্গলবার (৭ জুলাই) সকালে তাদের মধ্যে ঝগড়া শুরু হয়। একপর্যায়ে সুমন তাকে ব্যাপক মারধর করেন এবং তার পেটে কামড় দেন। পরে লোহার তৈরি একটি ধারালো বস্তু এনে সেটি দিয়ে নাসিমাকে আঘাত করেন। এরপর দুজনের মধ্যে হাতাহাতির একপর্যায়ে ওই ধারালো বস্তুটি সুমনের বুকে বিদ্ধ হয়। এতে তার বুক থেকে প্রচুর রক্তক্ষরণ শুরু হয়। পরে নাসিমাই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। নিহতের বুকের বাম পাশে একটি জখম রয়েছে। বিষয়টি বংশাল থানা পুলিশ তদন্ত করছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাত্র দেড় হাজার টাকার দ্বন্দ্বে স্ত্রীর হাতে স্বামী খুন

আ.লীগের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতি মোকাবিলাই বড় চ্যালেঞ্জ: তথ্যমন্ত্রী

মার্কিন হুমকি অব্যাহত থাকলে চূড়ান্ত চুক্তি নিয়ে কোন আলোচনা নয় : ইরান

দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য

লক্ষ্মীপুর পৌরসভায় ৮৬ কোটি ৬১ লাখ টাকার বাজেট ঘোষণা

‘তিলোত্তমা বগুড়ার সর্বক্ষেত্রে উন্নয়নে শরিক হতে চায় জেলা পরিষদ’