রাঙামাটিতে পাহাড়ধসে বৃদ্ধের মৃত্যু
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় পাহাড়ধসে লক্ষ্মী বিলাশ চাকমা (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার (৭ জুলাই) সকালে উপজেলার পশ্চিম লাইল্যাঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের বড় ভাই বিমলেন্দু চাকমা জানান, টানা দুই দিনের বৃষ্টিতে মঙ্গলবার সকাল ৮টার দিকে পাহাড়ধসের ঘটনা ঘটে।
তিনি আরও জানান, রাতভর বৃষ্টির কারণে বসতঘরের পাশের অংশে মাটি ধসে পড়ে।
আরও পড়ুনবাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা মারজান ঘটনাস্থল পরিদর্শন শেষে নিহতের পরিবারকে সহায়তার আশ্বাস দেন।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক
_medium_1783416204.jpg)






