ভিডিও শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ০৪ জুলাই, ২০২৬ ১০:২৬ পিএম

বগুড়ার সোনাতলায় স্কুলছাত্রীর আত্মহত্যা

বগুড়ার সোনাতলায় স্কুলছাত্রীর আত্মহত্যা

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার সোনাতলায় গলায় ফাঁস দিয়ে নবম শ্রেণির এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে আজ শনিবার (৪ জুলাই) জোড়গাছা ইউনিয়নের শিচারপাড়া গ্রামে।

ওই গ্রামের রিকশা চালক আবু সাঈদের মেয়ে ও শিচারপাড়া বুলজান উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী আজ শনিবার (৪ জুলাই) বেলা ১১টার দিকে ঘরের তীরের সাথে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। ওই শিক্ষার্থীর আত্মহত্যার সঠিক কারণ জানা যায়নি।

আরও পড়ুন

স্থানীয়রা জানান, সংসারে অভাব-অনটনের কারণে তার বাবা আবু সাঈদ রাজধানী ঢাকায় গিয়ে রিকশা চালান। ওই শিক্ষার্থী একই এলাকার শিচারপাড়া আদর্শ (গুচ্ছ) গ্রামে তার দাদির সাথে বসবাস করতেন। বিষয়টি নিশ্চিত করেছেন সোনাতলা থানার ওসি কবীর হোসেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার সোনাতলায় স্কুলছাত্রীর আত্মহত্যা

নওগাঁর ধামইরহাটে ৪ মাদকসেবী আটক

বগুড়ায় ছিনতাই মামলার পাঁচ আসামি গ্রেফতার

নীলফামারীর ডিমলায় বসতভিটার জমি নিয়ে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, আহত ১০

জুলাই মাসেই জুলাই সনদ কার্যকরের পদক্ষেপ নিন : অবিদুর রহমান সোহেল

বগুড়ার মোকামতলায় ৮২ বছর বয়সেও খাইরুনের জীবন চলে ভিক্ষা করে