ভিডিও শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ০৪ জুলাই, ২০২৬ ১০:১৮ পিএম

বগুড়ায় ছিনতাই মামলার পাঁচ আসামি গ্রেফতার

বগুড়ায় ছিনতাই মামলার পাঁচ আসামি গ্রেফতার

স্টাফ রিপোর্টার : বগুড়ায় র‌্যাবের অভিযানে ছিনতাই মামলার পাঁচ আসামিকে গ্রেফতার করা হয়েছে। গতকাল শুক্রবার রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

র‌্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২বগুড়ার একটি আভিযানিক দল বগুড়া মহানগরের চারমাথা কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে মামলার তদন্তেপ্রাপ্ত আসামিকে পুরান বগুড়া মধ্যপাড়ার রেজাউল করিমের ছেলে মাসুম বিল্লাহ মিঠুকে (৩৯) গ্রেফতার করতে সক্ষম হয়।

এরপর একই দিনরাতে কাহালু উপজেলা হাইস্কুল রোড মুরুইল মেহেদী সু-স্টোর এলাকায় অভিযান পরিচালনা করে আরেক আসামির নন্দীগ্রাম উপজেলার ঢাকঈর গ্রামের জব্বার আলীর ছেলে আবু বক্কর সিদ্দিককে (৩৮) গ্রেফতার করা হয়। এরপর নন্দীগ্রাম উপজেলা চাপোলবা এলাকায় অভিযান পরিচালনা করে বগুড়া মহানগরের পুরান বগুড়ার জাহাঙ্গীর আলমের ছেলে জাফর হোসেনকে (৪০) গ্রেফতার করা হয়।

এছাড়া একই দিনরাতে পুরান বগুড়া মধ্যপাড়া থেকে আসামি আব্দুর রহমানের ছেলে রাশেদ হোসেনকে (২৮) এবং শাজাহানপুর উপজেলার ফুলদিঘী ফুলতলা এলাকায় অভিযান চালিয়ে সোলায়মান আলীর ছেলে আবু হোরায়রা খন্দকার মানিককে (৩০) গ্রেফতার করা হয়।

আরও পড়ুন

কাহালু থানায় তাদের বিরুদ্ধে ছিনতাই মামলা রয়েছে। গ্রেফতারকৃত আসামিদেরকে কাহালু থানায় হস্তান্তর করা হয়েছে।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় ছিনতাই মামলার পাঁচ আসামি গ্রেফতার

নীলফামারীর ডিমলায় বসতভিটার জমি নিয়ে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, আহত ১০

জুলাই মাসেই জুলাই সনদ কার্যকরের পদক্ষেপ নিন : অবিদুর রহমান সোহেল

বগুড়ার মোকামতলায় ৮২ বছর বয়সেও খাইরুনের জীবন চলে ভিক্ষা করে

মজুত বাড়াতে আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার

সিরাজগঞ্জে কমছে না হামের প্রকোপ পাঁচ দিনে হাসপাতালে ভর্তি আরও ৯০