ভিডিও শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ০৪ জুলাই, ২০২৬ ০৯:৫৮ পিএম

সিরাজগঞ্জে কমছে না হামের প্রকোপ পাঁচ দিনে হাসপাতালে ভর্তি আরও ৯০

সিরাজগঞ্জে কমছে না হামের প্রকোপ পাঁচ দিনে হাসপাতালে ভর্তি আরও ৯০

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি: সিরাজগঞ্জে হামের প্রকোপ এখনো উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। গত ৫ দিনে জেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে হামের লক্ষণ নিয়ে নতুন করে ভর্তি হয়েছেন আরও ৯০ জন রোগী। সর্বশেষ ২৪ ঘণ্টায় আরও ২২ জন রোগী ভর্তি হওয়ায় জেলায় হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৫শ’ জনে। জেলা সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যানবিদ মো. হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করেছেন।

আজ শনিবার (৪ জুলাই) জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রাপ্ত হামে রোগী ভর্তির দৈনিক প্রতিবেদন বিশ্লেষণ করে দেখা যায়, গত শুক্রবার শেষ ২৪ ঘণ্টায় হামের লক্ষণ নিয়ে সরকারি হাসপাতালে ২১ জন এবং বেসরকারি হাসপাতালে একজন ভর্তি হয়েছে। নতুন ২২ রোগী যুক্ত হওয়ায় জেলায় হামের লক্ষণ নিয়ে মোট ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৫শ’ জনে। এর মধ্যে চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন ১হাজার ৪৪২জন এবং বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৫৮ জন।

প্রতিদিনের হামের প্রতিবেদন বিশ্লেষণে দেখা যায়, গত ২৯ জুন পর্যন্ত জেলায় হামের লক্ষণ নিয়ে মোট ভর্তি রোগীর সংখ্যা ছিল ১ হাজার ৪১০ জন। এরপর আজ শনিবার (৪ জুলাই) পর্যন্ত ৫ দিনে নতুন করে ভর্তি হয়েছেন আরও ৯০ জন রোগী। সেই হিসেবে এ সময়ে প্রতিদিন গড়ে ১৮জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

আরও পড়ুন

বর্তমানে আক্রান্তদের সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল, সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল, খাজা ইউনূস আলী মেডিকেল কলেজ হাসপাতালসহ জেলা ও উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জে কমছে না হামের প্রকোপ পাঁচ দিনে হাসপাতালে ভর্তি আরও ৯০

বগুড়ায় বিশেষ ব্যবস্থায় পরীক্ষায় বসলো ৭ শিক্ষার্থী

সরকার সকল শ্রেণি পেশার মানুষের উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বদ্ধপরিকর : কাজী রফিক এমপি

নাটোরের সিংড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

ময়মনসিংহে বৃদ্ধ বাবা-মার ওপর শারীরিক ও মানসিক নির্যাতনের দায়ে যুবককে কারাদণ্ড

বগুড়ার শেরপুরে মসজিদের পানির মোটর চুরি