ভিডিও শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ০৪ জুলাই, ২০২৬ ০৮:৫৪ পিএম

পরশুরামে মুহুরী নদীতে গোসলে নেমে তরুণ নিখোঁজ

পরশুরামে মুহুরী নদীতে গোসলে নেমে তরুণ নিখোঁজ

ফেনীর পরশুরামে মুহুরী নদীতে গোসলে নেমে সাকিব (২২) নামের এক তরুণ নিখোঁজ হয়েছে।

আজ শনিবার (৪ জুলাই) দুপুর আনুমানিক দেড়টায় উপজেলার চিথলিয়া ইউনিয়নের পশ্চিম অলকা জঙ্গলঘোনা গ্রামে এ ঘটনা ঘটে। তিনি চট্টগ্রামের আলী হোসেনের ছেলে।

পারিবার জানায়, গতকাল শুক্রবার (৩ জুন) চট্টগ্রাম থেকে জঙ্গলঘোনা গ্রামে খালার বাড়িতে আসেন সাকিব। দুপুরে স্থানীয় দুই নারীর সঙ্গে বাড়ির পাশের নদীতে গোসলে নামেন। একপর্যায়ে তীব্র স্রোতে তলিয়ে যান।

প্রত্যক্ষদর্শী মায়া আক্তার জানান, সাকিব আমাদের সঙ্গেই গোসলে নেমেছিল। চোখের সামনেই একটা ডুব দিল। দ্বিতীয়বার ডুব দেওয়ার পর তাকে আর দেখতে পাইনি।

আরও পড়ুন

তার নানি বেগমেন্নেছা বলেন, গতকালই নাতি বেড়াতে এল। আসার পর ঠিকমতো কথাও বলেনি। ভাত খেতে বললেও খায়নি। দুপুরে নদীতে গোসলে গিয়ে এ ঘটনা ঘটল। ওর মা-বাবা সবাই চট্টগ্রামে থাকে।

এদিকে খবর পাওয়ার পরপরই পরশুরাম ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল উদ্ধার কাজ শুরু করে। তবে বিকেল পর্যন্ত সন্ধান মেলেনি।

পরশুরাম ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মুস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।তিনি বলেন, স্থানীয়দের সহযোগিতায় প্রাথমিক উদ্ধার তৎপরতা শুরু করি। তবে তাকে উদ্ধারে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত ডুবুরি দলের প্রয়োজন। চট্টগ্রাম থেকে ডুবুরি দল রওনা দিয়েছে। তারা পৌঁছালেই পুরোদমে উদ্ধার অভিযান শুরু হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরশুরামে মুহুরী নদীতে গোসলে নেমে তরুণ নিখোঁজ

ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি

ময়মনসিংহে শপিংব্যাগে মিলল বিদেশি পিস্তল

ব্রাজিলের মুখোমুখি নরওয়ে, হালান্ড বললেন- ‘সম্ভাবনা খুবই ক্ষীণ’

অস্ট্রেলিয়ার বিদায়ে শূন্য হাতেই টুর্নামেন্ট শেষ করল এশিয়া

যমুনার গর্ভে হারিয়ে যাচ্ছে বিভিন্ন স্থাপনা ভিটে মাটি হারিয়ে নিঃস্ব শত শত পরিবার