বগুড়ার দুপচাঁচিয়ায় সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ৩
দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : বগুড়া দুপচাঁচিয়া থানা পুলিশ গতকাল শুক্রবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত আসামিসহ বিভিন্ন মামলায় ৩ জনকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলো, উপজেলার জিয়ানগর ইউনিয়নের কালাইকুড়ি নওদাপাড়া গ্রামের দমছের প্রাং এর ছেলে সাজাপ্রাপ্ত এমদাদুল হক ও গ্রেফতারী পরোয়ানা মূলে পাওগাছা সরদারপাড়া গ্রামের টুকু মিয়ার ছেলে নাহিদ ইসলাম, উনাহত সিংড়া গ্রামের মৃত তালেব প্রামানিকের ছেলে আফতার উদ্দিন প্রামানিক।
আরও পড়ুনথানা অফিসার ইনচার্জ তাজমিলুর রহমান জানান, গ্রেফতারকৃত আসামিদের আজ শনিবার (৪ জুলাই) বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।
মন্তব্য করুন


_medium_1783173249.jpg)

_medium_1783172611.jpg)



