ভিডিও বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ০২ জুলাই, ২০২৬ ০৫:৫৪ পিএম

ময়মনসিংহে পরীক্ষা শুরুর কয়েক ঘণ্টা আগে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

ময়মনসিংহে পরীক্ষা শুরুর কয়েক ঘণ্টা আগে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

ময়মনসিংহ নগরীর কাচিঝুলী এলাকায় এইচএসসি পরীক্ষা শুরুর কয়েক ঘণ্টা আগে তিশা সরকার (১৮) নামে এক পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার (২ জুলাই) ভোর ৬টার দিকে কাচিঝুলী মসজিদ রোড এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত তিশা সরকার ময়মনসিংহ নগরীর মিন্টু কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। তিনি ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার মধ্যবাজার এলাকার উত্তম সরকার ও মনি সরকারের মেয়ে। গত দুই বছর ধরে তিনি নগরীর কাচিঝুলী মসজিদ রোডের ২/ক/৩ নম্বর হোল্ডিংয়ের ‘নাসা টাওয়ার’ ভবনের একটি ছাত্রী মেসে থেকে পড়াশোনা করছিলেন।

আরও পড়ুন

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। এর কয়েক ঘণ্টা আগে তিশা গুরুতর আহত অবস্থায় ভবনের নিচে পড়ে থাকতে দেখা যায়। পরে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়মনসিংহে পরীক্ষা শুরুর কয়েক ঘণ্টা আগে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

এমসিকিউ যেটা পারিনি আন্দাজে দাগিয়েছি : এইচএসসি পরীক্ষা নিয়ে বগুড়ার শিক্ষার্থী

বিতর্কিত গান মেঘ নিয়ে মুখ খুললেন গায়িকা মৌসুমী দত্ত

কসবায় এআই ব্যবহার করে ভুয়া অ্যাডমিট কার্ড দিয়ে এইচএসসি পরীক্ষা দিতে এসে আটক ২

সেনেগালের বিদায়ের পর কোচ বললেন ‘এটা খুবই নিষ্ঠুর পরাজয়’

টুঙ্গিপাড়ায় জানালার গ্রিল কেটে ঢুকে প্রায় ৩ লাখ টাকা চুরি