ভিডিও বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ০২ জুলাই, ২০২৬ ০৫:৪৬ পিএম

বিতর্কিত গান মেঘ নিয়ে মুখ খুললেন গায়িকা মৌসুমী দত্ত

বিতর্কিত গান মেঘ নিয়ে মুখ খুললেন গায়িকা মৌসুমী দত্ত

গত ২৮ জুন প্রকাশ পাওয়া কোক স্টুডিও বাংলার নতুন গান ‘মেঘ’ নিয়ে তুমুল বিতর্ক চলছে সংগীতাঙ্গনে। বর্ষাকালের আমেজের কথা মাথায় রেখে শায়ান চৌধুরী অর্ণবের সংগীতায়োজনে গানটিতে কন্ঠ দিয়েছেন মোহাম্মদ শোয়েব, মাশা ইসলাম ও ভারতের মৌসুমী দত্ত। 

গানটিতে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী কবিতা ‘সোনার তরী’কে সমন্বয় করেছেন অর্ণব। কিন্তু কথার সঙ্গে সুর-সংগীতের মেলবন্ধন খুঁজে পায়নি শ্রোতারা। এ কারণে অনেকেই সমালোচনা করছেন। গানটির ইউটিউব কমেন্ট বক্স থেকে শুরু করে ফেসবুকের বিভিন্ন পেজ-গ্রুপ কিংবা মানুষের ব্যক্তিগত টাইমলাইন, সবখানেই নেতিবাচক মন্তব্যের ছড়াছড়ি।

যদিও বিষয়টি নিয়ে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া দেননি অর্ণব কিংবা গানের শিল্পীরা। তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও থেকেছেন নির্বিকার। তবে ‘মেঘ’ নিয়ে নিজের মন্তব্য প্রকাশ করলেন ভারতীয় গায়িকা মৌসুমী। ফেসবুকে গানটিতে নিজের গাওয়া অংশটুকু পোস্ট করে তিনি লিখেছেন, ‘বাংলাদেশ থেকে যখন অর্ণব দা আমাকে কল করলেন, আমি ভীষণ উচ্ছ্বসিত ছিলাম। কারণ অনেক বছর ধরে আমি তার গানের ভক্ত। একসঙ্গে গান করার ব্যাপারে আমাদের কথা হয়েছিল, কিন্তু আমি একদমই জানতাম না, সেটা কোক স্টুডিও বাংলার জন্য।

গায়িকা আরো লিখেছেন, ‘যখন তিনি (অর্ণব) বললেন, আমাকে বেজ গিটার বাজানোর সঙ্গে গাইতেও হবে, তখন আসলেই আমি খুশি হয়েছিলাম। এভাবেই গানটিতে আমার যাত্রা শুরু। আশা করি, আপনারা গানটি পছন্দ করবেন। যদি ভালো লাগে, শেয়ার করবেন।

আরও পড়ুন

প্রসঙ্গত, ‘মেঘ’গানটি সাজানো হয়েছে মিয়াঁ তানসেনের সৃষ্ট বর্ষার রাগ ‘মিয়াঁ কি মালহার’কে কেন্দ্র করে। এতে স্বরণ দত্তের কথায় একটি অংশের সুর করেছেন শোয়েব। তবে অধিকাংশ দর্শক-শ্রোতার মূল আপত্তি ও সমালোচনা ‘সোনার তরী’ কবিতার উপস্থাপন নিয়ে।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

'বইয়ের ভিতর থেকে যারা পড়েছে তারা কমন পেয়েছে'

বিতর্কিত গান মেঘ নিয়ে মুখ খুললেন গায়িকা মৌসুমী দত্ত

কসবায় এআই ব্যবহার করে ভুয়া অ্যাডমিট কার্ড দিয়ে এইচএসসি পরীক্ষা দিতে এসে আটক ২

সেনেগালের বিদায়ের পর কোচ বললেন ‘এটা খুবই নিষ্ঠুর পরাজয়’

টুঙ্গিপাড়ায় জানালার গ্রিল কেটে ঢুকে প্রায় ৩ লাখ টাকা চুরি

ফেনীতে ১৬ কেজি গাঁজাসহ ২ নারী গ্রেফতার