ভিডিও বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ০২ জুলাই, ২০২৬ ০৫:১৬ পিএম

ফেনীতে ১৬ কেজি গাঁজাসহ ২ নারী গ্রেফতার

ফেনীতে ১৬ কেজি গাঁজাসহ ২ নারী গ্রেফতার

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদর উপজেলার ফতেহপুর এলাকায় অভিযান চালিয়ে ১৬ কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৭)। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ৬০ হাজার টাকা।

গতকাল বুধবার (১ জুলাই) রাতে ফতেহপুর এলাকার স্টার লাইন ফিলিং স্টেশনের সামনে অস্থায়ী চেকপোস্টে তল্লাশিকালে তাদের গ্রেফতার করা হয়। 

আজ বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব ফেনী ক্যাম্পের অধিনায়ক মিজানুর রহমান।

গ্রেফতার ব্যক্তিরা হলেন, কক্সবাজার সদর থানার লাইট হাউস পাড়া এলাকার মৃত সৈয়দ আমীনের মেয়ে নুরন্নাহার বেগম (৫০) এবং চকরিয়া থানার ফুলছড়ি এলাকার নুরুল আলমের মেয়ে তসলিমা আক্তার (৩৫)।

আরও পড়ুন

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের একটি দল ফতেহপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে তল্লাশি চালাচ্ছিল। এ সময় একটি সন্দেহভাজন সিএনজিচালিত অটোরিকশাকে থামার সংকেত দেওয়া হয়। অটোরিকশাটি থামার সাথে সাথেই যাত্রীবেশে থাকা ওই দুই নারী তাদের সঙ্গে থাকা কাপড়ের ব্যাগ ও শপিং ব্যাগ রাস্তায় ফেলে দৌড়ে পালানোর চেষ্টা করেন। পরে র‍্যাব সদস্যরা ধাওয়া করে তাদের হাতেনাতে আটক করেন। তাদের ফেলে যাওয়া ব্যাগগুলো তল্লাশি করে স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় মোট ১৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

র‍্যাব ফেনী ক্যাম্পের অধিনায়ক মিজানুর রহমান জানান, গ্রেফতার আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে উদ্ধার হওয়া মাদকদ্রব্যসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফেনীতে ১৬ কেজি গাঁজাসহ ২ নারী গ্রেফতার

নড়াইলে চোর সন্দেহে নির্যাতনের শিকার মানসিক প্রতিবন্ধী যুবক নিহত

৯৬ বারের মতো পেছাল রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন জমার তারিখ

সিলেটে ফুটবল খেলা দেখার সময় তর্কের জেরে ভাইয়ের হাতে ভাই খুন

ফতুল্লায় নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

নোয়াখালীতে সড়কের পাশ থেকে নবজাতকের মরদেহ উদ্ধার