ভিডিও সোমবার, ২৯ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ২৯ জুন, ২০২৬ ১২:০১ এএম

বগুড়ার সান্তাহারে সেতুর দু’ধারে কালেমা খচিত পতাকা

বগুড়ার সান্তাহারে সেতুর দু’ধারে কালেমা খচিত পতাকা

সান্তাহার (বগুড়া) প্রতিনিধি : বিশ্বকাপ উন্মাদনার সময় বিভিন্ন দেশের জাতীয় পতাকার বদলে বগুড়ার সান্তাহার ইউনিয়নের একটি সেতুর দু’ধারে কালেমা খচিত পতাকা উত্তোলন করা হয়েছে। ব্যতিক্রমী এই দৃশ্যটি সান্তাহার ইউনিয়নের দমদমা গ্রামে ঐতিহাসিক রক্তদহ বিলের শাখা খালের ওপর নির্মিত নতুন সেতুতে চোখে পড়ে। ইসলামের মূল ভিত্তি 'কালিমায়ে তাইয়্যেবা' খচিত পতাকার বিষয়টি স্থানীয়দের নজর কাড়ার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।

জানা গেছে, গতকাল শনিবার বিকেলে কদমা মৎস্য খামার সংলগ্ন দমদমা নতুন সেতুর (ব্রিজ) দু’ধার দিয়ে কিছু যুবক ‘লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রসুলুল্লাহ’ লেখা পতাকাগুলো টানিয়ে দেয়। রাতে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে আলোচনার সৃষ্টি হয়।

ব্রিজের ওপর দিয়ে চলাচলের সময় পথচারীদেরও নজর কাড়ছে সারি সারি এই পতাকাগুলো। ধর্মপ্রাণ মানুষের পাশাপাশি সাধারণ মানুষও বিষয়টিকে বেশ ইতিবাচকভাবেই গ্রহণ করেছেন। পথচারী ফিরোজ হোসেন জানান, দেশে ব্রাজিল বা আর্জেন্টিনার পতাকা উড়াতে পারলে ‘কলেমার পতাকায়’ সমস্যা কোথায়?

আরও পড়ুন

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান মিয়া বলেন, কারা কালেমা খচিত পতাকা উত্তোলন করেছে বিষয়টি আমার জানা নেই।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার সান্তাহারে সেতুর দু’ধারে কালেমা খচিত পতাকা

রাজশাহীর গোদাগাড়ীতে পরিত্যক্ত গভীর গর্তে পড়ে মহিষের মৃত্যু ক্ষতিপূরণের দাবি

বগুড়ার সারিয়াকান্দিতে মিথ্যা মামলার প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন

ভেনেজুয়েলা ভূমিকম্পে স্ত্রী-সন্তান নিহত আর্জেন্টাইন ফুটবলারের

বগুড়ায় ১০ হাজার যানবাহনের বিরুদ্ধে মামলা, ৪ কোটি টাকা জরিমানা আদায়

ঠাকুরগাঁওয়ে এক সপ্তাহে পৃথক ঘটনায় ৮ জনের মৃত্যু