ভিডিও রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ২৮ জুন, ২০২৬ ১১:৩৪ পিএম

ঠাকুরগাঁওয়ে এক সপ্তাহে পৃথক ঘটনায় ৮ জনের মৃত্যু

ঠাকুরগাঁওয়ে এক সপ্তাহে পৃথক ঘটনায় ৮ জনের মৃত্যু

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : বিভিন্ন উপজেলায় এক সপ্তাহে সড়ক দুর্ঘটনা, বিদ্যুৎস্পৃষ্ট, ড্রাম বিস্ফোরণ, পানিতে ডুবে মৃত্যু এবং আত্মহত্যাসহ পৃথক সাতটি ঘটনায় আটজনের মৃত্যু হয়েছে। এসব ঘটনায় সংশ্লিষ্ট থানায় অপমৃত্যুর মামলা ও একটি সড়ক দুর্ঘটনার মামলা হয়। প্রতিটি ঘটনার কারণ জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, সদর উপজেলার জেলা অডিটোরিয়ামের পেছন থেকে গত শুক্রবার (২৬ জুন) সকালে দিনাজপুরের বাসিন্দা রুমন হোসেন (২৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়। তার স্ত্রী শ্যামলী খাতুনের দাবি, মরদেহের কাঁধ ও হাতে পোড়ার দাগ ছিল। পরিবারের ধারণা, তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যেতে পারেন। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।

একইদিন সদর উপজেলার সারালী বেলতলা বাজারে ওয়েল্ডিংয়ের কাজ করার সময় একটি ড্রাম বিস্ফোরিত হলে নিশিকান্ত রায় (৩০) গুরুতর আহত হন। পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ড্রামের ভেতরে থাকা দাহ্য গ্যাসের কারণে বিস্ফোরণ ঘটে।

বালিয়াডাঙ্গী উপজেলার লালপুকুর এলাকায় গত শনিবার(২৭ জুন) বিকেলে একটি ট্রাকের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে ঘটনাস্থলে সুধো বালা (৫৫) নিহত হন। পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার ছেলে বীর সিংহ (২৪) মারা যান। দুর্ঘটনায় আহত মেজানি বালা (৪৫) চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় ট্রাকচালক ও তার সহকারীকে আসামি করে মামলা হয়েছে।

আরও পড়ুন

পীরগঞ্জ উপজেলার করনাই এলাকায় টাঙ্গন নদীতে গোসল করতে নেমে নাফিছা (১৬) নামে দশম শ্রেণির এক শিক্ষার্থী নিখোঁজ হয়। পরদিন ফায়ার সার্ভিস ও এলাকাবাসীর সহায়তায় নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

রাণীশংকৈল উপজেলার চোপড়া গ্রামে দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগাক্রান্ত মামলু চন্দ্র রায়(৮৭) নিজ বাড়িতে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে পরিবারের সদস্যরা পুলিশকে জানিয়েছেন।

অন্যদিকে হরিপুর উপজেলার আমবাড়ী আবাসন এলাকায় ঘুমন্ত অবস্থায় খোলা বৈদ্যুতিক তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শফিকুল ইসলাম (৩৬) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার শরীরে বৈদ্যুতিক দগ্ধের চিহ্ন পাওয়া গেছে। পুলিশ জানিয়েছে, প্রতিটি ঘটনার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ে এক সপ্তাহে পৃথক ঘটনায় ৮ জনের মৃত্যু

মাদক মামলায় সাজাপ্রাপ্ত বগুড়ার জুয়েল গ্রেফতার

নীলফামারীতে ক্যাসিনো জুয়াড়িসহ গ্রেফতার ৮

বগুড়ায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

বগুড়া সদরের দুই চুনের কারখানা মালিকের ১০ হাজার টাকা জরিমানা

দিনাজপুরের বিরামপুরে স্কুল ফিডিংয়ের সুফলে শিক্ষার্থী উপস্থিতি বেড়েছে