পঞ্চগড়ে বজ্রপাতে যুবকের মৃত্যু
বোদা (পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের বোদায় বজ্রপাতে আবুল কালাম আজাদ (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আবুল কালাম আজাদ মৃত ইলিয়াস উদ্দীনের ছেলে। আজ রোববার (২৮ জুন) বোদা উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের রহমতপুর ঝাকুয়াপাড়া গ্রামে সকালে বৃষ্টি আসার সময় বাড়ির পাশে গরু জন্য ঘাস কাটতে যায়।
এসময় বজ্রপাত হলে অজ্ঞান হয়ে পরে আবুল কালাম আজাদ। সাথে সাথে পরিবারের লোকজন তাকে দ্রুত বোদা সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক ডা. ময়নুল ইসলাম তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুনবোদা থানার অফিসার ইনর্চাজ মো. সোহেল রানা জানান, বজ্রপাতে এক যুবকের মৃত হওয়ার পর বোদা থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের কোন অভিযোগ না থাকায় তার লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি (অপমৃত্যু) ইউডি মামলা হয়েছে।
মন্তব্য করুন


_medium_1782654216.jpg)



_medium_1782651465.jpg)

