৬৮ হাজার ২৯৭ হাজি দেশে ফিরেছেন
পবিত্র হজ পালন শেষে এরই মধ্যে ৬৮ হাজার ২৯৭ জন হাজি বাংলাদেশে ফিরেছেন। মোট ১৮৮টি ফিরতি ফ্লাইটে এসব হাজি দেশে ফেরেন।শনিবার (২৭ জুন) ভোররাত ৩টা পর্যন্ত পাওয়া ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালের আইটি হেল্পডেস্কের বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে। গত ২৬ মে সৌদি আরবে হজ অনুষ্ঠিত হয়। বুলেটিন অনুযায়ী, দেশে ফেরা ৬৮ হাজার ২৯৭ জন হাজির মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৪৫৯ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৬৩ হাজার ৮৩৮ জন রয়েছেন।
এসব হাজি দেশে ফেরাতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১০২টি, সৌদি এয়ারলাইন্স ৬৩টি এবং ফ্লাইনাস ২৩টি ফিরতি ফ্লাইট পরিচালনা করেছে। এবছর সৌদি আরবে মোট ৫৫ জন বাংলাদেশি হজযাত্রী মৃত্যুবরণ করেছেন। মারা যাওয়া বাংলাদেশি হজযাত্রীদের মধ্যে ৩৭ জন পুরুষ ও ১৮ জন নারী। এদের মধ্যে মক্কায় ৩৭, মদিনায় ১৭ ও জেদ্দায় একজনের মৃত্যু হয়েছে।হজ বুলেটিনে আরও জানানো হয়, সৌদি আরবের বিভিন্ন স্থানীয় হাসপাতালে মোট ৪১৫ জন হাজি চিকিৎসাসেবা নিয়েছেন। বর্তমানে ১১ জন হাজি বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন।
আরও পড়ুনএবার বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালন করেছেন। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন হজ পালন করেন। হজযাত্রীদের সৌদি আরবগামী প্রথম ফ্লাইট ছিল ১৮ এপ্রিল এবং শেষ ফ্লাইট ২১ মে। এরপর ফিরতি ফ্লাইট শুরু হয় ৩০ মে, যা চলবে আগামী ৩০ জুন পর্যন্ত।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক








